1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৬ অপরাহ্ন
সর্বশেষ:
সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন আলীকদমে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পূর্তি উদযাপন থানচির দুর্গম পাহাড়ের বুলুপাড়ায় ৫৭ বিজিবি’র অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়

বান্দরবানে ডেঙ্গু রোগে আক্রান্ত ১৩৯ জন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ২৯৮ বার পড়া হয়েছে

বান্দরবান প্রতিনিধি |
বান্দরবান জেলায় দিন দিন বেড়ে চলছে ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা। চলতি বছরে এই পর্যন্ত জেলার ৭টি উপজেলায় মোট আক্রান্ত হয়েছে ১৩৯ জন। এর মধ্যে বান্দরবান সদর উপজেলায় আক্রান্তের সংখ্যা ৫৮ জন, যা জেলার অন্যসব উপজেলার চেয়ে বেশি। এদিকে ডেঙ্গু রোগী বাড়লেও এখনো জেলার কোথাও কোন রোগীর মৃত্যুর ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ।
বান্দরবান জেলা সিভিল সার্জন কার্যালয় এর তথ্যমতে জানা যায়, বান্দরবান সদর, রোয়াংছড়ি, রুমা, থানচি, আলীকদম, লামা এবং নাইক্ষ্যংছড়ি উপজেলায় ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে। এর মধ্যে বান্দরবান সদর হাসপাতালে ৫৮জন, রোয়াংছড়ি উপজেলায় ১৪ জন, রুমা উপজেলায় ৩জন, থানচি উপজেলায় ১৪জন, লামা উপজেলায় ১৩জন,আলীকদম উপজেলায় ৩৫জন এবং নাইক্ষ্যংছড়ি উপজেলাতে ২জন রোগী সনাক্ত হয়।
এ বিষয়ে লামা উপজেলা ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাঈন উদ্দীন মোর্শেদ জানান, গত ২৪ ঘন্টায় একজন সহ এ পর্যন্ত ১৩ জন রোগীর শরীরে ডেঙ্গু ধরা পড়েছে। তবে এক পর্যন্ত কোন রোগী মারা যায়নি। দুই তিন জন সুস্থ হয়ে বাড়ীও ফিরেছেন। যারা ভর্তি আছেন তাদেরকে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে। আশা করি সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবেন। অপরদিকে গত ২৪ ঘন্টায় বান্দরবানে আরো ৬জন নতুন ডেঙ্গু রোগী সনাক্ত হয়। যাদের মধ্যে বান্দরবান সদরে ২জন, লামা উপজেলায় ১জন ও আলীকদম উপজেলায় ৩ জন রয়েছে।
তবে যারা ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন, তাদেরকে পুনরায় এডিস মশার কামড়ের মাধ্যমে ওই এলাকায় ডেঙ্গু ছড়িয়ে পড়তে পারে, তাই আক্রান্ত ব্যক্তিকে মশার কামড় থেকে বিরত থাকতে বেশী সতর্কতা অবলম্বন করা এবং সব সময় মশারী ব্যবহার সম্ভব না হলে, মশা বিতারক ক্রিম যেন অবশ্যই ব্যবহার করে সেদিকে লক্ষ্য রাখার অনুরোধ জানিয়েছেন সিভিল সার্জন ডা.মো. মাহাবুবুর রহমান। তিনি বলেন, ডেঙ্গুতে আতংকিত না হয়ে বরং সচেতন হয়ে প্রতিরোধ করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট