1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৫১ অপরাহ্ন
সর্বশেষ:
সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন আলীকদমে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পূর্তি উদযাপন থানচির দুর্গম পাহাড়ের বুলুপাড়ায় ৫৭ বিজিবি’র অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়

বান্দরবানে দৃষ্টিনন্দন সড়ক বাতিতে আলোকিত পৌরসভা এলাকার অলি গলি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ জুন, ২০২৩
  • ২২৪ বার পড়া হয়েছে
বান্দরবান প্রতিনিধি |

দৃষ্টিনন্দন সড়ক বাতিতে আলোকিত করা হচ্ছে বান্দরবান পৌরসভা। গত বুধবার (২৮ জুন) সন্ধ্যা ৭টায় বান্দরবান পৌরসভা প্রাঙ্গনে সুইচ চেপে ও ফলক উন্মোচন করে দৃষ্টিনন্দন সড়ক বাতির শুভ উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

উদ্বোধনের পরপরই নতুন রুপে আলোকিত হয়ে ওঠে বান্দরবান পৌরসভা থেকে সদর থানা পর্যন্ত সড়কের দুপাশ। অনন্য রূপ পায় রাতের পর্যটন নগরী বান্দরবান, যেন সড়কে রাজকীয় আলোতে মুগ্ধ বান্দরবানবাসী।

এসময় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার মো.তারিকুল ইসলাম,আঞ্চলিক পরিষদের সদস্য মো.শফিকুর রহমান, পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) সৌরভ দাশ শেখর, নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাসসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং সুশীল সমাজের প্রতিনিধিসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

উদ্বোধনকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, বাংলাদেশের অন্যতম সুন্দর পর্যটন জেলা বান্দরবান,আর বান্দরবান পৌরসভার সড়কের দুপাশে দৃষ্টিনন্দন আকর্ষণীয় সড়কবাতি স্থাপনের ফলে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পর্যটকরা রাতের বান্দরবানে ঘুরে বিমোহিত হবে। এসময় তিনি আরো বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকার দেশকে স্মার্ট বাংলাদেশে রুপান্তরের লক্ষ্যে কাজ করে যাচ্ছে আর বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন সাধিত হচ্ছে এবং স্মার্ট রুপ ধারণ করছে পুরো বাংলাদেশ।

বান্দরবান পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) সৌরভ দাশ শেখর জানান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ সহায়তা বান্দরবান পৌরসভার বাস্তবায়নে বাসস্ট্যন্ড থেকে সার্কিট হাউজ পর্যন্ত প্রাথমিকভাবে ১শত ৫০টি আর্কষণীয় সড়কবাতি স্থাপন করা হবে এবং পরবর্তীতে পুরো বান্দরবান পৌরসভা এলাকায় দৃষ্টিনন্দন এই আধুনিক সড়কবাতি স্থাপন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট