1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:০৩ অপরাহ্ন
সর্বশেষ:
সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন আলীকদমে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পূর্তি উদযাপন থানচির দুর্গম পাহাড়ের বুলুপাড়ায় ৫৭ বিজিবি’র অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়

বান্দরবানে নদী ভাঙ্গনের কবলে শতবছরের পুরনো গ্রাম, আতঙ্কে এলাকাবাসী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ৩০৫ বার পড়া হয়েছে

 

আ্লীকদম প্রতিনিধি |

বান্দরবানের আলীকদম উপজেলায় চৈক্ষ্যং খালের তীব্র পানির স্রোতের ফলে নদী ভাঙ্গনের কবলে পড়েছে শতবছরের পুরনো গ্রাম মংচিং হেডম্যান পাড়া । এই বর্ষায় মৌসুমের টানা বৃষ্টিতে ভাঙনের ঝুকিঁতে রয়েছে আরো কয়েকটি বসতঘর। এর আগেও ভাঙ্গনের কবলে পড়ে বিলীন হয়ে গেছে কয়েকটি ঘরবাড়ি। ফলে আতঙ্কে দিন কাটাচ্ছে এলাকাবাসী।

খোঁজ নিয়ে জানা গেছে, বান্দরবানের আলীকদমের ২নং চৈক্ষ্যং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের অবস্থিত শত বছরে পুরনো গ্রাম মংচিং হেডম্যান পাড়া। সেই গ্রামের মানুষের বসবাস ৬০টি পরিবারের জনসংখ্যা প্রায় ৭ শতাধিক। এর আগেও গ্রামটি ছিল বৃহত্তর আকারে। গেল ২০২০ সালে বর্ষাতে খাল ভাঙ্গনে তলিয়ে গেছে ৫টি বসতঘর এবং চলতি বছরে তলিয়েছে আরো ১টি বসতঘর। এর ফলে চৈক্ষ্যং খালের তিব্র পানি স্রোতের কারণে গ্রামটি সংকুচিত হয়ে বর্তমানে তা বিলীনের পথে। তাই শতবছরের পুরনো পাড়াটি রক্ষার্থে ব্লক বাঁধ নির্মাণে দাবি জানানো হয়।

স্থানীয়রা জানিয়েছেন, প্রায় শত বছরের পুরনো এই গ্রামটি বছরের পর বছর ভাঙ্গনের কারণে সংকুচিত হয়ে আসছে। এতে বসতবাড়ি হারানোর ভয়ে অনেকে বাধ্য হয়ে অন্যত্র চলে যাচ্ছেন। তাছাড়া বর্তমানে যারা বসববাস করছেন তারাও বসতভিটা হারানোর ভয়ে দিনাতিপাত করছেন। তবে এই ভাঙ্গনের অবস্থা বিভিন্ন কর্মকর্তা পরিদর্শন করে গেলেও মেলেনি কোন সুরাহা। এছাড়াও সমস্যার প্রতিকার চেয়েও এখনো সমাধান মেলেনি বলে অভিযোগ তাদের।

সরেজমিনে দেখা গেছে, গ্রামটি ঘেঁষে রয়েছে চৈক্ষ্যং খাল। খালটি সরু এসে বাঁক দিয়ে বয়ে গেছে খালের পানি। বর্ষায় খালের তীব্র পানির স্রোতের ধাক্কায় ভেঙ্গে গেছে ব্যবহৃত সিড়ি ও পড়ে গেছে পুরনো গাছ। এর আগেও বিলীন গেছে কয়েকটি ঘরবাড়ি। তাছাড়া খালের কিনারে কয়েকটি বসতঘর এখন ভাঙ্গনের মুখে। টানা বৃষ্টি হলে ভাঙ্গনের আতঙ্কে থাকেন খালের কিনারে থাকা পরিবার। অসংখ্য মানুষ নিয়ে গড়ে উঠা শতবছরের পুরনো গ্রামটি বছরের পর বছর সংকুচিত হয়ে আসছে। তাই সমস্যা-সমাধানের দ্রুত পদক্ষেপ না নেওয়া হলে মুছে যাবে পাড়ার চিহ্ন ও হারিয়ে যাবে বহু বছরে আগে গড়ে তোলা মানুষগুলো।

মংচিং হেডম্যান পাড়া গ্রাম প্রধান (কারবারি) অংশৈপ্রু মারমা বলেন, এই গ্রামে আগে কয়েকশো পরিবার বসবাস করতো। কিন্তু খাল ভাঙ্গনের কারণে কয়েকটি বসতঘর তলিয়ে গেছে। আরো কয়েকটি বাড়ি ভাঙ্গনের কবলে। প্রশাসন বহুবার পরিদর্শন করে গেছেন। কোন প্রতিকার পাইনি। তাই প্রশাসনের কাছে দ্রুত সমস্যা সমাধানের সহযোগিতা চেয়েছেন।

চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন বলেন, চৈক্ষ্যং খালের প্রবল স্রোতের কারণের প্রতি বছর মংচিং হেডম্যান মার্মা পাড়াটি খাল ভাঙ্গনের শিকার হচ্ছে। পাড়াটিকে রক্ষা করতে হলে বড় বাজেটের প্রয়োজন। তবে চেষ্টা করছি প্রশাসনের মাধ্যমে কোন সমাধান আনা যায় কিনা।

বান্দরবান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অরুপ চক্রবর্তী বলেন, আলীকদমে মংচাই গ্রামে নদীর ভাঙ্গনে ব্যাপারে স্থানীয়রা অবগত করেছেন। আর এই বিষয়টি নিয়ে মাসিক সমন্বয় সভায় উঠে এসেছে। পরে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা সেই ভাঙ্গনের পরিদর্শন করে মেজারম্যান্ট করেছেন। এই মেজারম্যান্টের উপর ভিত্তি করে আমরা বরাদ্দ চাইবো। তবে জরুরি ভিত্তিতে এই জায়গায় ব্যবস্থা নেওয়া যায় কি না সে ব্যাপারে যদি ঊর্ধ্বতন কর্মকর্তা নির্দেশ দেয় তাহলে ব্যবস্থা গ্রহণ করব।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট