1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৪ অপরাহ্ন
সর্বশেষ:
সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন আলীকদমে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পূর্তি উদযাপন থানচির দুর্গম পাহাড়ের বুলুপাড়ায় ৫৭ বিজিবি’র অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়

বান্দরবানে পাগড়ি প্রদান অনুষ্ঠান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৬ মে, ২০২৩
  • ২৯০ বার পড়া হয়েছে
বান্দরবান প্রতিনিধি |

বান্দরবানে কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া হেফজখানা ও এতিমখানার ছাত্রদের দস্তারে ফজিলত (পাগড়ি প্রদান) অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (০৬ মে) দুপুরে গাউসিয়া কমিটি বাংলাদেশ এর বান্দরবান জেলা শাখার অয়োজনে সদর উপজেলা পরিষদের মিলনায়তনে গাউসিয়া কমিটির সিনিয়র সহ সভাপতি মোঃ আছহাব উদ্দীন চৌধুরী এর সভাপতিত্বে পাগড়ি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

এসময় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি,পুলিশ সুপার মো.তারিকুল ইসলাম,পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, গাউসিয়া কমিটি বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মোহাম্মদ কমিশনারসহ গাউসিয়া কমিটি বান্দরবানের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্ধ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময় বক্তব্য রাখতে গিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন,বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের আমলে দেশের প্রতিটা মানুষ নিজ নিজ ধর্মের ধর্মীয় স্বাধীনতা পাচ্ছে।

এসময় তিনি আরো বলেন, গাউসিয়া কমিটি বাংলাদেশ করোনা ভাইসারের সময় যেভাবে দেশের মানুষের বিপদে এগিয়ে এসেছিল তা সত্যি অনুকরণীয়, বাংলাদেশে গাউসিয়া কমিটির কার্যক্রম সত্যি প্রশংসনীয়। এসময় তিনি কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া হেফজখানা ও এতিমখানার ছাত্রদের দস্তারে ফজিলত (পাগড়ি প্রদান) কার্যক্রমকে স্বাগত জানান এবং সবাইকে ধর্মীয় শিক্ষায় শিক্ষীত হয়ে দেশ ও জাতির কল্যানে কাজ করার আহবান জানান। শেষে কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া হেফজখানা ও এতিমখানার ৩জন ছাত্রকে পাগড়ি ও সনদপত্র প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট