1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৮ অপরাহ্ন
সর্বশেষ:
রাখাইনে জান্তার বিমান হামলায় নিহত ৩১ লামায় নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা বন্ধে ১৬ দিনের প্রচারাভিযান সম্পন্ন সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন

বান্দরবানে প্রতিপক্ষের সাথে গোলাগুলিতে কেএনএফ’র ৮ সদস্য নিহত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ৩৫০ বার পড়া হয়েছে

বান্দরবান প্রতিনিধি |

বান্দরবান জেলাধীন রোয়াংছড়ি উপজেলার ১নং রোয়াংছড়ি সদর ইউপির খামতাং পাড়ায় প্রতিপক্ষের সাথে কেএনএফ এর গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। পরে সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ দল ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ঘটনায় গুলিবিদ্ধ অবস্থায় নিহত ৮টি লাশের সন্ধান পান। নিহতরা সবাই কেএনএফ এর সদস্য বলে জানা গেছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) এ গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে।

খবর পেয়ে শুক্রবার (৭ এপ্রিল) রোয়াংছড়ি সেনা ক্যাম্প থেকে ৭ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে একটি স্পেশাল পেট্রোল দল রোয়াংছড়ি উপজেলার ১নং রোয়াংছড়ি সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের খামতাং পাড়া-১ জিআর এলাকায় গমন করে। এদিকে রোয়াংছড়ি থানা থেকেও একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে। পরবর্তীতে স্পেশাল পেট্রোল দলটি গত ৬ এপ্রিল খামতাং পাড়ার যে স্থানে কেএনএফ সশস্ত্র দল এবং প্রতিপক্ষ দলের মধ্যে গোলাগুলি হয়েছিল সে স্থান থেকে তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ অবস্থায় নিহত ৮টি লাশের সন্ধান পান।

এই প্রতিপক্ষ জেএসএস সংস্কার না ইউপিডিএফ গণতান্ত্রিক সূত্র তা নিশ্চিত করতে পারে নি।

উদ্ধারকৃত লাশগুলো কেএনএফ সশস্ত্র দলের বলে জানা যায়। কেএনএফ সূত্র এই ঘটনার সত্যতা স্বীকার করলেও লাশগুলো তাদের নয় বলে জানিয়েছে। উদ্ধারকৃত লাশগুলোর মধ্যে সাতজনের নাম জানা গিয়েছে। তারা হলো- ভানু দু বম, সাং খুম, সান ফির থান বম, বয় রেম বম, জাহিম বম, লাল লিয়ান ঙাক বম ও লাল ঠা জার বম।

রোয়াংছড়ি থানা থেকে মোহাম্মদ আব্দুল মান্নান (ওসি, রোয়াংছড়ি থানা) এর নেতৃত্বে ৭ সদস্য বিশিষ্ট একটি পুলিশের তদন্তকারী দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা করে লাশ উদ্ধার করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট