1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
ফাইতংয়ে লাগাতার বন্য হাতির তান্ডব লামায় ধানের শীষ মার্কার প্রচারণা শুরু লামায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ ব্যক্তিকে কারাদণ্ড লামার গুলিস্তান বাজারে অসুস্থ গরু জবাই, দেখার কেউ নেই! দুর্গম পাহাড়ে ১০০ পরিবারের মাঝে আলীকদম সেনা জোনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ লামায় এপেক্স ক্লাব’র শীত কম্বল পেল শীতার্তরা আলীকদমে ম্রো জনগোষ্ঠীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ৭২ ঘণ্টার আল্টিমেটাম লামার সরই ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসচেতনতা লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ

বান্দরবানে বিশ্ব পরিবেশ দিবস পালিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৫ জুন, ২০২৩
  • ৩৩৫ বার পড়া হয়েছে

বান্দরবান প্রতিনিধি |

`প্লাস্টিক দূষন সমাধানে সামিল হই সকলে’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়েছে। সোমবার (৫জুন)  সকালে এ উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ হতে বের করা হয় বর্ণাঢ্য র‍্যালী। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয় র‌্যালিটি। র‍্যালীতে  অংশ নেন শিক্ষার্থী, পরিবেশ সংগঠনসহ সরকারি বেসরকারি কর্মকর্তাগণ। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুরাইয়া আক্তার সুইটির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরীজি।

সিভিল সার্জন ডা.নিহার রঞ্জন নন্দী, অতিরিক্ত পুলিশ প্রশাসন ও অর্থ হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, পরিবেশ অধিদপ্তর বান্দরবান জেলার সহকারী পরিচালক মো. ফখর উদ্দিন চৌধুরী, কারিতাস বান্দরবানের প্রোগ্রাম অফিসার রুপনা দাশ এতে অতিথি ছিলেন। এতে পরিবেশ ও নদী রক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের বান্দরবান জেলার সভাপতি বাবুমনি কর্মকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক রিমন পালিত সহ গন্য মান্য ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথিরা বলেন ,পার্বত্য বান্দরবান পরিবেশ এক উজ্জ্বল দৃষ্টান্ত যা পরিবেশের জন্য জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় । সকলের উচিত ঐক্যবদ্ধ হয়ে এই পরিবেশের ভারসাম্য রক্ষা করা । বর্তমানে পরিবেশ রক্ষায় বিভিন্ন সংগঠন এগিয়ে আসলেও সকলের উচিত আরও বেশি সচেতন হয়ে এই পার্বত্য বান্দরবানের প্রাকৃতিক সম্পদকে রক্ষা করে পরিবেশের ভারসাম্য বজায় রাখা । এজন্য অতিথিদের সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট