1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৩১ অপরাহ্ন
সর্বশেষ:
লামা উপজেলা শহরে ভ্রাম্যমান আদালতের অভিযান লামা উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন রাখাইনে জান্তার বিমান হামলায় নিহত ৩১ লামায় নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা বন্ধে ১৬ দিনের প্রচারাভিযান সম্পন্ন সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ

বান্দরবানে বীর মুুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ৪৫৩ বার পড়া হয়েছে
পাহাড়ের কথা ডেস্ক  |

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বান্দরবানে বীর মুুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ রবিবার (২৬ মার্চ) বিকেলে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের বাসভবন প্রাঙ্গনে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি এর সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

এসময় পুলিশ সুপার মো: তারিকুল ইসলাম, পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এ টি এম কাউছার হোসেন, সিভিল সার্জন ডা: নীহার রঞ্জন নন্দী, পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবীসহ সরকারী বিভিন্ন দপ্তরের উর্ধতন কর্মকর্তা এবং বীর মুুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় বক্তব্য রাখতে গিয়ে প্রধান অতিথি পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, শেখ হাসিনার কোন বিকল্প নেই। শেখ হাসিনা সরকার আছেই বলেই আজ বাংলাদেশ এত সুন্দরভাবে পরিচালিত হচ্ছে।

এসময় পার্বত্যমন্ত্রী আরো বলেন, এই সরকারের আমলে বীর মুুক্তিযোদ্ধাদের যে সম্মান আর সহায়তা করা হচ্ছে তা অন্য কোন দলের সরকার করেনি। বর্তমান আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বীর মুুক্তিযোদ্ধাদের কথা ভাবেন, আর তাদের জন্য বিভিন্ন ভাতার পাশাপাশি বীর নিবাস করা হচ্ছে যা অতীতের কোন সরকার করতে পারেনি।

এসময় মন্ত্রী আরো বলেন, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন,তাই আমাদের সকলকে অর্জিত স্বাধীনতা রক্ষা করতে ঐক্যবদ্ধ থাকতে হবে, কেননা মুক্তিযুদ্ধের বিপক্ষের শত্রুরা এখনো দেশে নানা ধরণের অরাজকতা করছে আর এতে দেশের মান ক্ষুণ হচ্ছে এবং অনেক উন্নয়ন কাজ বাঁধাগ্রস্থ হয়ে দেশের সামগ্রিক অগ্রগতিতে বাঁধার সম্মুখীন হতে হচ্ছে।

এসময় পার্বত্যমন্ত্রী মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের প্রতি অফুরন্ত ভালোবাসা প্রকাশ করে বাংলাদেশ সৃষ্টিতে যে সকল শহিদ তাদের প্রাণ দিয়েছেন তাদের শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং আগামীর স্মার্ট বাংলাদেশ নির্মাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। শেষে বান্দরবান জেলার ৫৩ জন বীর মুুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সম্মানী ও পুরস্কার প্রদান করা।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট