1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ লামায় নির্বাচনী আচরণ বিধি অবহিতকরণ লামায় চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলের ৭ মালিককে জরিমানা এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেল লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র ৪ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থী লামায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাইংপা মুরুং পুলিশের হাতে বন্দুক সহ গ্রেফতার বান্দরবানের রোয়াংছড়ি থানার তারাছা পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার আলীকদমে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ফাঁসিয়াখালীতে অতি দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

বান্দরবানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ৫১৭ বার পড়া হয়েছে

বান্দরবান প্রতিনিধি |

যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বান্দরবানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে স্মৃতিশৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের মহান শহীদদের প্রতি সম্মান জানানো হয়। এরপর রোববার সকাল ৮টায় বান্দরবান জেলা স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সুচনা করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি। এসময় পুলিশ সুপার মো: তারিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো: শাহ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক সুরাইয়া আক্তার সুইটিসহ সরকারী ও বেসরকারী বিভিন্ন দপ্তরের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় পুলিশ, আনসার ও ভিডিপি দল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দলের অংশগ্রহণে মনোমুগ্ধকর শরীর চর্চা প্রদর্শন হয় এবং শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এদিকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসনের পাশাপাশি নানা কর্মসূচির মাধ্যমে দিবসটিকে পালন করছে পার্বত্য জেলা পরিষদ, আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলো।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট