1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
ফাইতংয়ে লাগাতার বন্য হাতির তান্ডব লামায় ধানের শীষ মার্কার প্রচারণা শুরু লামায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ ব্যক্তিকে কারাদণ্ড লামার গুলিস্তান বাজারে অসুস্থ গরু জবাই, দেখার কেউ নেই! দুর্গম পাহাড়ে ১০০ পরিবারের মাঝে আলীকদম সেনা জোনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ লামায় এপেক্স ক্লাব’র শীত কম্বল পেল শীতার্তরা আলীকদমে ম্রো জনগোষ্ঠীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ৭২ ঘণ্টার আল্টিমেটাম লামার সরই ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসচেতনতা লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ

বান্দরবানে যুব রেড ক্রিসেন্ট সদস্য অন্তর্ভুক্তি ক্যাম্পেইন শুরু

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ৪৬৭ বার পড়া হয়েছে
পাহাড়ের কথা ডেস্ক |

যুব রেড ক্রিসেন্ট,বান্দরবান ব্রাঞ্চের পক্ষ থেকে বান্দরবান জেলার ৭ উপজেলায় ২৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত যুব রেড ক্রিসেন্ট সদস্য অন্তর্ভুক্তি ক্যাম্পেইন শুরু হয়েছে। যুব রেড ক্রিসেন্ট,বান্দরবান ব্রাঞ্চের সুত্রে জানা গেছে, সদস্য অন্তর্ভুক্তির জন্য আবেদন করতে হলে অবশ্যই এসএসসি পাশ এবং বয়স ৩০ এর মধ্যে হতে হবে। নি:স্বার্থভাবে মানব সেবায় কাজ করার মানসিকতা থাকতে হবে,স্বেচ্ছায় কাজ করতে আগ্রহী হতে হবে, সংগঠনের নিয়ম ও ৭টি মুলনীতি মেনে কাজ করতে হবে, সমাজ বা রাষ্ট্র বিরোধী কোন কাজ করা যাবে না এসব শর্ত মেনে স্বেচ্ছাসেবক হওয়ার জন্য আবেদন করা যাবে।

যুব রেড ক্রিসেন্ট,বান্দরবান ব্রাঞ্চের যুব প্রধান সুহৃদ বড়ুয়া বলেন, বান্দরবান জেলা এখন বাংলাদেশে শ্রেষ্ট ইউনিট। গত কয়েকদিন আগেই দেশের ৬৮ ইউনিটের মধ্যে বান্দরবান জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি শ্রেষ্ঠ ইউনিট হিসেবে নির্বাচিত হয়েছে। রেড ক্রিসেন্ট পতাকা তলে যুক্ত হয়ে মানবতা রক্ষায় পক্ষপাতহীনভাবে নিরপেক্ষ হয়ে স্বাধীন ভাবে স্বেচ্ছামূলক সেবায় একতার সাথে সার্বজনীন ভাবে মানুষ ও দেশের সেবায় নিয়োজিত করার লক্ষ্যই আমাদের এই ক্যাম্পেইন।

যুব প্রধান সুহৃদ বড়ুয়া আরো বলেন, এই ক্যাম্পেইনের মাধ্যমে জেলার ৭ উপজেলায় নতুন আরো স্বেচ্ছাসেবক আমাদের সাথে যুক্ত হবে। ক্যাম্পেইন শেষ করার পর আমরা তাদের জন্য ট্রেনিং এর ব্যবস্থা করবো যাতে যেকোন দুর্যোগে যুব রেড ক্রিসেন্ট এর সদস্যরা আত্মমানবতায় সেবায় কাজ করতে পারে। সূত্র-পাহাড়বার্তা ডটকম

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট