1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:৫১ অপরাহ্ন
সর্বশেষ:
রাখাইনে জান্তার বিমান হামলায় নিহত ৩১ লামায় নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা বন্ধে ১৬ দিনের প্রচারাভিযান সম্পন্ন সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন

বান্দরবানে রেডক্রিসেন্ট সোসাইটির ত্রাণ পেলো বন্যায় ক্ষতিগ্রস্থরা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ৩৬৩ বার পড়া হয়েছে
বান্দরবান প্রতিনিধি |

সাম্প্রতিক সময়ে ভয়াবহ বন্যায় বান্দরবানে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শনিবার (২৬ আগস্ট) সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বান্দরবান শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে বন্যার্তদের মাঝে এই ত্রাণ সামগ্রী প্রদান করেন।

ত্রাণ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, দুর্যোগ শুরু থেকে এখন পর্যন্ত অন্যান্য সেবাদানকারী প্রতিষ্টানের পাশাপাশি বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। জেলা সদরের পাশাপাশি উপজেলা পর্যায়েও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সদস্যরা ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরি করছে আর তাদের ত্রাণ সামগ্রী সরবরাহ করছে।

পার্বত্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার সাধারণ জনগণের পাশে অতীতেও ছিল আগামীতেও থাকবে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু:স্থদের কথা চিন্তা করে আর তাই যেকোন দুর্যোগে সাধারণ জনগণের কষ্ট লাগবে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

এসময় বন্যায় পৌর এলাকার ৯টি ওয়ার্ডে বন্যায় ক্ষতিগ্রস্থ ১হাজার পরিবারকে মাথাপিছু সাড়ে ৭ কেজি চাউল, ১ কেজি মশুর ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি লবন, ১ কেজি চিনি, ৫০০ গ্রাম সুজির প্যাকেট ত্রাণ সহায়তা দেয়া হয়।

ত্রাণ বিতরণ কার্যক্রমে এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মো.ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো.শাহআলম, পৌরসভার মেয়র সামশুল ইসলাম,পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস, ক্যাসাপ্রু মারমা, রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের ভাইস চেয়ারম্যান মো.আব্দুর রহিম চৌধুরী, সেক্রেটারী অমল কান্তি দাশ, নির্বাহী সদস্য গাব্রিয়েল ত্রিপুরা, মো.খলিলুর রহমানসহ সরকারী বিভিন্ন প্রতিষ্টানের উর্ধতন কর্মকর্তা এবং রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের বিভিন্ন সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত: বান্দরবানে গত ৬ আগস্ট থেকে ১০আগস্ট পর্যন্ত অতিবৃষ্টি ও বর্ষণে বন্যার সৃষ্টি হয় আর এই দুর্যোগের শুরু থেকে রেডক্রিসেন্ট সোসাইটি বন্যার্থদের পাশে গিয়ে উদ্ধার কার্যক্রম, বিশুদ্ধ পানি সরবরাহ সহ নানা ধরণের সহযোগিতা অব্যাহত রেখেছে এবং বন্যা পরবর্তী সময়ে দুর্গতদের ত্রাণ সহায়তা প্রদান শুরু করেছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট