1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৪২ অপরাহ্ন
সর্বশেষ:
রাখাইনে জান্তার বিমান হামলায় নিহত ৩১ লামায় নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা বন্ধে ১৬ দিনের প্রচারাভিযান সম্পন্ন সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন

বান্দরবানে শান্তি ফেরাতে মতবিনিময়

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৯ মে, ২০২৩
  • ২৫৪ বার পড়া হয়েছে

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে আজ সোমবার সকালে বান্দরবান শহরের অরুণ সারকী টাউন হলে এ সভা অনুষ্ঠিত হয়। পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা’র সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত থেকে মতামত ব্যক্ত করেন, বিভিন্ন সম্প্রদায়ের সামাজিক নেতা রাংলাই ম্রো, সত্যহা পানজি, কাঞ্চনজয় তংচঙ্গ্যা, লেলুং খুমি, সাংবাদিক মনিরুল ইসলাম মনু, বুদ্ধজ্যোতি চাকমা, ক্য শৈ প্রু খোকা, ম্রাচা খ্যায়াং, জারলম বম’সহ অনেকে।

এসময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা বলেন, কেএনএফসহ অন্য সন্ত্রাসী গ্রুপ কিভাবে শান্তির পথে ফিরে আসবে, সেই বিষয়ে আমরা বিভিন্ন নৃগোষ্ঠির প্রতিনিধিদের কাছ থেকে মতামত জানতে পেরেছি।

তিনি আরো বলেন, জাতিগত অবিশ্বাস রয়েছে, তা দূর করে কিভাবে সম্প্রিতীর মাধ্যমে শান্তিপূর্ন বসবাস করা যায়, কিভাবে সমস্যার সমাধান করা যায়, কিভাবে সুপারিশ করলে শান্তি ফিরবে, সেই বিষয়ে আলোচনা হয়েছে।

এসময় বম স্টুডেন্ট এসোসিয়েশনের সভাপতি লাল থাক নাথ বম বলেন, বম বিপথগামী যুবকদের শান্তির পথে ফেরাতে আমরা কাজ করছি, এই বিষয়ে সবার সহযোগীতা প্রয়োজন।

অন্যদিকে ত্রিপুরা কল্যান সংসদের সভাপতি খুশি রায় ত্রিপুরা বলেন, কেএনএফ এর কার্যক্রমের কারনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে বম সম্প্রদায়ের সাধারণ মানুষ, তাই এই বিষয়ে তাদেরও এগিয়ে আসতে হবে।

বম সম্প্রদায়ের প্রতিনিধি রেভারেম কেরেমা বলেন, বর্তমান পরিস্থিতির শিকার হয়ে যারা ভিকটিম তাদের সহায়তা করতে সবার এগিয়ে আসা উচিত।

মারমা এসোসিয়েশনের সভাপতি মং চিং নু মার্মা বলেন, এখন জুম চাষের সময়, শত শত পরিবার এলাকা ছাড়া, পরিস্থিতির উত্তোরণ না হলে তাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা যাবেনা, তাই এই বিষয়ে এখনি পদক্ষেপ গ্রহন করা উচিত।

প্রসঙ্গত, উক্ত মত বিনিময় সভায় জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠির তরুণ-তরুণী ও প্রবীনসহ ৪ শতাধিক মানুষ উপস্থিত থেকে বান্দরবানে কেএনএফসহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠির অপরাধ মূলক কার্যক্রম এর চলমান সংকট উত্তোরণে বিভিন্ন মতামত শুনেন। সূত্র- পাহাড়বার্তা ডটকম

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট