1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৪ অপরাহ্ন
সর্বশেষ:
রাখাইনে জান্তার বিমান হামলায় নিহত ৩১ লামায় নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা বন্ধে ১৬ দিনের প্রচারাভিযান সম্পন্ন সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন

বান্দরবানে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ২৮৫ বার পড়া হয়েছে

বান্দরবান প্রতিনিধি |

পার্বত্য জেলা বান্দরবানের উন্নয়নের লক্ষ্যে পর্যটন শিল্পসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জীবনমান উন্নয়নে সবাইকে মিলে একত্রে কাজ করতে হবে। পর্যটন জেলা হিসেবে সমাধিত বান্দরবানকে আরো নতুনভাবে পর্যটন বান্ধব নগরী হিসেবে গড়ে তোলার জন্য নতুন নতুন পর্যটনস্পট খুঁজে বের করা এবং সেগুলোকে নান্দনিক রুপে আর্বিভাবের জন্য জেলা প্রশাসন কাজ করছে এবং আগামীতেও করবে।

আজ বুধবার (০২ আগস্ট) সকালে বান্দরবানের নবাগত জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন এর সাথে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক এমন মন্তব্য করেন।

এসময় জেলা প্রশাসক বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে আমরা সবাই এগিয়ে যাচ্ছি আর সে সাথে সাথে সঠিক ও নির্ভূল তথ্য প্রচারে সাংবাদিকদের নিজ নিজ দায়িত্বের প্রতি আরো যত্নশীল হতে হবে। এসময় তিনি সাংবাদিকদের বন্ধু হিসেবে জেলা প্রশাসনের সাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন এবং গুরুত্বপূর্ণ যেকোন বিষয় প্রশাসনকে অবহিত করার আহবান জানান।

সভায় জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুরাইয়া আক্তার সুইটি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) উম্মে কুলসুম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.ফজলুর রহমান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ রায়হান, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল হকসহ সাংবাদিক এবং জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট