1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
সর্বশেষ:
আলীকদমে ম্রো জনগোষ্ঠীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ৭২ ঘণ্টার আল্টিমেটাম লামার সরই ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ লামায় নির্বাচনী আচরণ বিধি অবহিতকরণ লামায় চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলের ৭ মালিককে জরিমানা এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেল লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র ৪ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থী লামায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাইংপা মুরুং পুলিশের হাতে বন্দুক সহ গ্রেফতার বান্দরবানের রোয়াংছড়ি থানার তারাছা পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার

বান্দরবানে সাড়ে ৭ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩২৯ বার পড়া হয়েছে

 

বান্দরবান প্রতিনিধি |

 

পার্বত্য বান্দরবান জেলায় সাড়ে ৭ কোটি টাকা ব্যায়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নির্মাণ কাজ উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। শুক্রবার  সকালে জেলা শহর এলাকায় এসব কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন তিনি। এ সময় উন্নয়ন বোর্ডের অর্থায়নে সাড়ে ৩৯ লাখ টাকার ব্যায়ে আর সিসি ড্রেইন নির্মাণ, ৩৫ লাখ টাকার ব্যায়ে সিঁড়ি নির্মাণ, সাড়ে ১কোটি টাকার ব্যায়ে রাস্তার কার্পেটিং সড়ক ও ৫০ লাখ টাকার ব্যায়ে বৌদ্ধ বিহারের চেরাংঘরসহ মোট সাড়ে ৭ কোটি টাকা ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়। উদ্বোধনী শেষে বান্দরবান উজানী পাড়া রাজগুরু বৌদ্ধ বিহার পরিদর্শন করেন পার্বত্য মন্ত্রী।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. আমজাদ হোসেন,পৌরসভা মেয়র শামসুল ইসলাম, উপজেলা সদর নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা, জেলা পরিষদ সদস্য লক্ষিপদ দাশ, তিতিম্যা, কাউন্সিলর মংমংসিং, রেড ক্রিসেন্ট সোসাইটি সভাপতি অমল কান্তি দাশসহ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রকল্প কাজ উদ্বোধনকালে মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, বর্তমান সরকার আমলে পাহাড়ে উন্নয়নের ধারা চলমান রয়েছে। আগামীতেও এই উন্নয়ন অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট