1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
সর্বশেষ:
আলীকদমে ম্রো জনগোষ্ঠীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ৭২ ঘণ্টার আল্টিমেটাম লামার সরই ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ লামায় নির্বাচনী আচরণ বিধি অবহিতকরণ লামায় চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলের ৭ মালিককে জরিমানা এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেল লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র ৪ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থী লামায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাইংপা মুরুং পুলিশের হাতে বন্দুক সহ গ্রেফতার বান্দরবানের রোয়াংছড়ি থানার তারাছা পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার

বান্দরবানে সাবেক সাংসদ সাচিংপ্রু জেরীর নেতৃত্বে বিএনপি পদযাত্রা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৬৩০ বার পড়া হয়েছে

বান্দরবান প্রতিনিধি ।

বিএনপি চেয়ারর্পাসন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে বান্দরবান জেলায় সাবেক সাংসদ ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য সাচিংপ্রু জেরীর নেতৃত্বে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে জেলা শহরে এ পদযাত্রা অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপির সিনিয়র সভাপতি অধ্যাপক ওসমান গনি, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রশিদ, লামা উপজেলা বিএনপির সভাপতি মোঃ আমির হোসেন,  সাধারণ সম্পাদক থোয়াইনু অং চৌধুরী, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ জাহাঙ্গীর, উপজেলা মহিলা দলের সভাপতি জোসনা বেগম সহ শত শত নেতাকর্মী অংশ গ্রহণ করেন।

পদযাত্রা শেষে এক সমাবেশে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশের জনগনকে জিম্মি করে কোন সরকার ক্ষমতায় বেশি দিন টিকে থাকতে পারেনি। তাই আ.লীগ সরকারও ক্ষমতায় আর বেশি দিন টিকে থাকতে পারবে না। দেশের জনগনের সাংবিধানিক অধিকার ও গণতন্ত্র হত্যা করার অপরাধে দেশের মানুষ ব্রিটিশ ও পাকিস্তান সরকারকে বিতাড়িত করেছে। সময় এসেছে গণতন্ত্র হত্যাকারী আ.লীগ সরকারকেও বিতাড়িত করার। তিনি আরও বলেন,  তেল, চালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামে আগুন। এর মধ্যে বিদ্যুৎ ও গ্যাসের দাম আবারো বাড়িয়েছে সরকার। দেশের এই ক্রান্তিকালে নিম্ন আয়ের মানুষ বেচেঁ থাকার কথাতো দুরে থাক মধ্য আয়ের মানুষও না খেয়ে মরতে হবে। এই সরকারকে আন্দোলনের মাধ্যমে ক্ষমতা থেকে সরিয়ে জণগনের সরকার প্রতিষ্ঠা করতে হবে। এসময় তিনি বিএনপি চেয়ারর্পাসন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবীতে কেন্দ্র ঘোষিত সকল কর্মসুচীতে নেতা কর্মী উপস্থিত থেকে সরকার পতন আন্দোলনকে আরো জোরদার করার আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট