1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
সর্বশেষ:
লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ লামায় নির্বাচনী আচরণ বিধি অবহিতকরণ লামায় চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলের ৭ মালিককে জরিমানা এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেল লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র ৪ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থী লামায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাইংপা মুরুং পুলিশের হাতে বন্দুক সহ গ্রেফতার বান্দরবানের রোয়াংছড়ি থানার তারাছা পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার আলীকদমে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ফাঁসিয়াখালীতে অতি দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

বান্দরবানে সেনাবাহিনীর নবাগত কমান্ডারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৮ মে, ২০২৩
  • ২৮৫ বার পড়া হয়েছে
বান্দরবান প্রতিনিধি |

সেনাবাহিনীর বান্দরবান রিজিয়নের নবাগত কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ (এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি) বলেছেন, পার্বত্য এলাকার শান্তি শৃংঙ্খলা উন্নয়নে সেনাবাহিনীর সদস্যরা প্রতিনিয়ত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। দেশের যেকোন দুর্যোগে এই বাহিনী সামনে এগিয়ে দেশের সেবায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করছে।

এসময় তিনি আরো বলেন, পার্বত্য এলাকার শান্তি শৃঙ্খলা ও উন্নয়নের পাশাপাশি দেশের স্বার্বভৌমত্ব রক্ষায় এই বাহিনীর প্রতিটি সদস্য সজাগ রয়েছে। কোন সন্ত্রাসী গোষ্টি দেশের স্বার্বভৌমত্ব নিয়ে যুদ্ধ সৃষ্টি করলে তাদের একবিন্দুও ছাড় দেয়া হবে না।

আজ রবিবার (২৮ মে) দুপুরে বান্দরবান সেনানিবাসের অফিসার্স ম্যাসে সেনাবাহিনীর বান্দরবান রিজিয়নের নবাগত কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ (এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি) এর সাথে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এসময় নবাগত কমান্ডার আরো বলেন, সম্প্রতি পার্বত্য এলাকায় কেএনএফ নামে একটি সন্ত্রাসী গোষ্টি অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ ঘোষনা করে সাধারণ জনগণের জীবন অতিষ্ট করে তুলেছে আর তাদের দমনে সেনাবাহিনী কাজ করছে।

এসময় তিনি আরো বলেন,সন্ত্রাসীদের দমন করতে গিয়ে সেনাবাহিনীর অনেক কর্মকর্তা নিহত ও আহত হয়েছে আর দেশের স্বার্বভৌমত্ব রক্ষায় এই বাহিনীর প্রতিটি সদস্য আগামীতে ও সচেষ্ট থাকবে।কেএনএফকে যুদ্ধ ছেড়ে শান্তির পথে ফিরে এসে পার্বত্য এলাকার উন্নয়নে অংশ নিতে আহবান জানান নবাগত কমান্ডার।

এসময় সেনাবাহিনীর বান্দরবান রিজিয়নের মেজর জিটুআই শায়েখ উজ-জামান, মেজর এএসএম মাহামুদুল হাসান পিএসসি, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল হকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট