1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ লামায় নির্বাচনী আচরণ বিধি অবহিতকরণ লামায় চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলের ৭ মালিককে জরিমানা এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেল লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র ৪ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থী লামায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাইংপা মুরুং পুলিশের হাতে বন্দুক সহ গ্রেফতার বান্দরবানের রোয়াংছড়ি থানার তারাছা পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার আলীকদমে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ফাঁসিয়াখালীতে অতি দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

বান্দরবানে সেনা জোনের সহযোগিতায় চিকিৎসা পেল অসহায় পরিবার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ২৩৯ বার পড়া হয়েছে

 

বান্দরবান প্রতিনিধি |

বান্দরবান রোয়াংছড়ি উপজেলাধীন সদর ইউনিয়ন এর অন্তর্গত পাইক্ষ্যংপাড়ার এক অসহায় পরিবারকে বান্দরবান সেনা জোনের সহযোগিতায় মুমূর্ষ খ্রিস্টিয়াং বম নামে এক শিশুকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। শিশুটির পিতার নাম -পিথর বোম কারবারি, মাতার নাম -মাঙ্গাই পাংখুয়া। অসহায় এই পরিবারের ভুক্তভোগী শিশুটি দীর্ঘদিন যাবত দুরারোগ্য চর্ম রোগে আক্রান্ত হয়ে কষ্টের দিনানিপাত করছে। বুধবার (২৯ মার্চ) বান্দরবান সেনা জোন সংবাদ পাওয়া মাত্র তাৎক্ষণিকভাবে পরিবারসহ শিশুটিকে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসে।

বর্তমানে শিশুটি বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার জুয়েল ত্রিপুরা শিশুটিকে দেখেন এবং শিশুটির সার্বিক চিকিৎসা ব্যয়ভার সেনাজোন বহন করবে বলেও জানান।

উল্লেখ্য, গত ১২ই মার্চ সেনা জোনের উদ্যোগে রোয়াংছড়ি উপজেলার দুর্গম পাইক্ষ্যংপাড়ায় সেনা জোনের পক্ষ হতে গ্রামবাসীদের ফ্রী মেডিকেল ও স্বাস্থ্য সামগ্রী বিতরণে ক্যাম্পেইন পরিচালনা কর্মসূচি পালনকালে হঠাৎ পাহাড়ি সশস্ত্র সংগঠন কেএনএফ আক্রমণ করে । এর ভয়ে পুরো গ্রাম জনশূন্য হয়ে পড়ে । এতে ঐ গ্রামের বসবাসকারী সাধারণ মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়।

এছাড়া ঐ দিন কেএনএফ এর সশস্ত্র সন্ত্রাসী দল রোয়াংছড়ি উপজেলায় কাটা পাহাড় নামক স্থানে সেনা সদস্যদের একটি টহল টিমের উপর অতর্কিতভাবে হামলা চালায়। এ ঘটনায় সেনাবাহিনীর মাস্টার ওয়ারেন্ট অফিসার নাজিম উদ্দিন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন এবং ২ জন সেনা সদস্য আহত হন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট