1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৭:২৭ অপরাহ্ন
সর্বশেষ:
সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন আলীকদমে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পূর্তি উদযাপন থানচির দুর্গম পাহাড়ের বুলুপাড়ায় ৫৭ বিজিবি’র অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়

বান্দরবানে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই যুবক আটক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ২৪১ বার পড়া হয়েছে

বান্দরবান প্রতিনিধি |

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অভিযান চালিয়ে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ নুর নবী(২০) ও মো. রিদোয়ান(১৮) নামে দুই যুবককে আটক করেছে ১১বিজিবি। বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ভাল্লুকখাইয়া ৪৮নং সীমান্তের রোহিঙ্গা টিলা নামক এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। বিকালে সত্যতা নিশ্চিত করেন নাইক্ষ্যংছড়ি ১১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জোন কমন্ডার ও অধিনায়ক লে. কর্নেল সাহল আহমেদ নোবেল।

আটককৃতরা হলেন- রামুর উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের হাই স্কুল পাড়া গ্রামের নুরুল আমিনের ছেলে নুর নবী(২০) এবং একই এলাকার মো. হাসেমের ছেলে মো. রিদোয়ান(১৮)।

বিজিবি সূত্রে জানা যায়, সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র একটি টিম নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ভাল্লুকখাইয়া রোহিঙ্গা টিলা নামক এলাকায় অভিযান চালায়। এসময় তল্লাশি চালিয়ে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ নুর নবী ও রিদোয়ান নামের দুইজনকে আটক করা হয়। যার বাজারের মূল্য আড়াই লাখ টাকা।

নাইক্ষ্যংছড়ি ১১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জোন কমন্ডার ও অধিনায়ক লে. কর্নেল সাহল আহমেদ নোবেল জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিভিন্ন চোরাচালান প্রতিরোধে ১১বিজিবি কঠোর অবস্থানে রয়েছে, আগামীতে এমন অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট