1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
ফাইতংয়ে লাগাতার বন্য হাতির তান্ডব লামায় ধানের শীষ মার্কার প্রচারণা শুরু লামায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ ব্যক্তিকে কারাদণ্ড লামার গুলিস্তান বাজারে অসুস্থ গরু জবাই, দেখার কেউ নেই! দুর্গম পাহাড়ে ১০০ পরিবারের মাঝে আলীকদম সেনা জোনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ লামায় এপেক্স ক্লাব’র শীত কম্বল পেল শীতার্তরা আলীকদমে ম্রো জনগোষ্ঠীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ৭২ ঘণ্টার আল্টিমেটাম লামার সরই ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসচেতনতা লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ

বান্দরবান কেন্দ্রীয় মন্দিরের পুরোহিতের বাসায় ডাকাতি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ৪৭৯ বার পড়া হয়েছে

বান্দরবান শ্রী শ্রী সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দিরের প্রধান পুরোহিত শংকর চক্রবর্তীর বাসভবনে ডাকাতির ঘটনা ঘটেছে।  গত ৭ এপ্রিল (শুক্রবার) ভোর রাত ৩.৩০ মিনিটে বান্দরবান পৌরসভার বনরুপা এলাকায় এই ঘটনা ঘটে, আর এই সময় ডাকাতরা পুরোহিত শংকর চক্রবর্তীর সহধর্মীনি পপি চক্রবর্তীর মুখ ও হাত বেঁধে রেখে আলমারি ভেঙ্গে নগদ এক লক্ষ টাকা লুট করে নিয়ে যায়।

পপি চক্রবর্তীর জানায়, রাতে হঠাৎ একজন যুবক আমার রুমে প্রবেশ করে আমার মুখ ও হাত বেঁধে রাখে এবং আলমারী ভেঙ্গে নগদ এক লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায় তবে বাসার আর কোন মালামাল ডাকাতরা নেয়নি।

পুরোহিত শংকর চক্রবর্তী জানান, আমি পূজার কাজে বর্তমানে খাগড়াছড়ি রয়েছি, তবে যারাই এই ঘটনা ঘটিয়েছে তাদের খুঁজে যথাযথ শাস্তি প্রদানের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।

এদিকে পুরোহিত শংকর চক্রবর্তীর বড় ভাই রাহুল চক্রবর্তী জানান, এক যুবক রাতে আমাদের বাড়ীতে ঢুকে আমার ছোট ভাইয়ের রুমে প্রবেশ করে ছোট ভাইয়ের সহধর্মীনিকে হাত পা ও মুখ বেঁধে ডাকাতি করে নগদ এক লক্ষ টাকা নিয়ে গেছে।

তিনি আরো জানান, এই ঘটনায় আরো এক যুবক বাইরে অবস্থান করছিল। পরে ডাকাতরা চলে গেছে ছোট ভাইয়ের সহধর্মীনি নিজ প্রচেষ্টায় হাত ও পায়ের বাঁধন খুলে আমাদের বিষয়টি অবগত করলে আমি বিষয়টি জানতে পারি।

রাহুল চক্রবর্তী আরো জানান, কিছুদিন আগেও আমাদের বাড়ীতে রাতের বেলা চুরি করার জন্য কয়েকজন চেষ্টা করেছিল, আমি তাদের দেখে ধাওয়া করলে তারা অন্ধকারে পালিয়ে যায়। বান্দরবান পৌরসভা এলাকায় এমন ঘটনা আমাদের নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করেছে বলে জানান তিনি।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল ইসলাম জানান, ডাকাতির বিষয়ে এখনো কেউ পুলিশকে কিছু জানায়নি তবে কোন অভিযোগ পাওয়া গেলে পুলিশ অবশ্যই বিষয়টি তদন্ত করে দোষীদের খুঁজে বের করবে। সুত্র-পাহাড়বার্তা ডটকম

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট