1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
সর্বশেষ:
আলীকদমে ম্রো জনগোষ্ঠীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ৭২ ঘণ্টার আল্টিমেটাম লামার সরই ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ লামায় নির্বাচনী আচরণ বিধি অবহিতকরণ লামায় চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলের ৭ মালিককে জরিমানা এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেল লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র ৪ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থী লামায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাইংপা মুরুং পুলিশের হাতে বন্দুক সহ গ্রেফতার বান্দরবানের রোয়াংছড়ি থানার তারাছা পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার

বান্দরবান রাজার মাঠে জনসভায় ক্য শৈ হ্লা : ৭ তারিখ নির্বাচন হবে, আমাদের এমপিও ৭বার নির্বাচিত হবে

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ৩২২ বার পড়া হয়েছে

বান্দরবান প্রতিনিধি ।

বান্দরবান জেলা আওয়ামী লীগের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল জনসভা আজ বৃহস্পতিবার জেলা শহরের রাজারমাঠে অনুষ্ঠিত হয়েছে। এসময় দেশের অন্য জেলার পর বিকাল ৫টায় বান্দরবান জেলার সাথে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জেলা আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লা বলেন, আগামী ৭ তারিখ নির্বাচন হবে, আমাদের এমপিও ৭বার নির্বাচিত হবে। বান্দরবানে বাঙ্গালীসহ ১২টা জাতি শান্তিপূর্ন ভাবে সহ অবস্থানে বসবাস করে। এখানে নতুন ভোটারও উপস্থিত আছেন, তাদের একটু সাক্ষাতকার দিবেন। আপনাকে একপলক দেখার জন্য অনেকে অধির আগ্রহে আছে তারা।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য প্রদানের অনুমতি প্রদান করলে এক নতুন ভোটার বলেন, তারুণ্যের ভোট নৌকায় হোক, এসময় এই নতুন ভোটার বান্দরবানে মেডিকেল কলেজ দাবি করেন। তার দাবীর উত্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, রাস্তা ঘাট সব করে দিয়েছি।

বান্দরবান সরকারী কলেজের এক ছাত্রী নারী ভোটার বলেন, আমরা ছাত্রলীগ চাই, মন্ত্রী মহোদয় বীর বাহাদুর উশৈসিংকে ফের নৌকা উপহার দিয়ে জয়ী করবো। তখন প্রধানমন্ত্রী এই ভোটারকে ধন্যবাদ জানান।

এসময় আওয়ামীলীগ মনোনিত প্রার্থী বীর বাহাদুর উশৈসিং, জেলা আওয়ামীলীগের সভাপতি ক্যশৈহ্লা, সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, পার্বত্য জেলা পরিষদ সদস্য ও জেলা ৭টি উপজেলা থেকে আসা হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তার ফের নৌকা মার্কায় ভোট দিয়ে বীর বাহাদুরকে জয়ী করতে স্লোগানে স্লোগানে মুখরিত করে রাজারমাঠ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট