1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৯ অপরাহ্ন
সর্বশেষ:
সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন আলীকদমে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পূর্তি উদযাপন থানচির দুর্গম পাহাড়ের বুলুপাড়ায় ৫৭ বিজিবি’র অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়

বান্দরবান ৩০০ নং আসনে আওয়ামী লীগের একক প্রার্থী বীর বাহাদুর

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৯ মে, ২০২৩
  • ৪৩৫ বার পড়া হয়েছে

বান্দরবান প্রতিনিধি  |

জাতীয় সংসদের ৩০০ নং বান্দরবান আসনে বর্তমান সাংসদ বীর বাহাদুর উশৈসিংকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে। গত শনিবার রাতে বান্দরবান শহরের অরুণ সারকী টাউন হলে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লা দলের একক প্রার্থী হিসাবে সাংসদ সদস্য বীর বাহাদুরের নাম প্রস্তাব করলে সর্বসম্মত সম্মতিতে এই সিদ্ধান্ত অনুমোদন করা হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লা’র সভাপতিত্বে বর্ধিত সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শফিকুর রহমান, মংওয়ে প্রু, আব্দুর রহিম চৌধুরী, উজ্জ্বল কান্তি দাশ, একেএম জাহাঙ্গীর, সত্যহা পানজি ত্রিপুরা, যুগ্ন সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, সাংগঠনিক সম্পাদক ক্যসা প্রু’সহ উপজেলা ও পৌর শাখা, ইউনিয়ন নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা।

এই ব্যাপারে জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদেক হোসেন চৌধুরী বলেন, বর্ধিত সভায় আওয়ামী লীগের একক প্রার্থী হিসাবে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপিকে চূড়ন্ত করা হয়েছে এবং নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের দিক নির্দেশনা দেওয়া হয়েছে।

বর্ধিত সভায় জেলা আওয়ামী লীগের কাউন্সিল ও সম্মেলন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর অনুষ্ঠিত করার সিদ্ধান্তের পাশাপাশি আগামী নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের আরো সু-সংগঠিত হতে বার্তা দেওয়া হয়। এ লক্ষ্যে বর্তমান কমিটির মেয়াদ সর্বসম্মতিক্রমে আগামী কাউন্সিল পর্যন্ত বৃদ্ধি করা হয়।

প্রসঙ্গত, বান্দরবান ৩০০ নং আসনে আওয়ামী লীগ থেকে টানা ৬ বার নির্বাচিত হন পাহাড়ের জনপ্রিয় নেতা বীর বাহাদুর উশৈসিং এমপি, তিনি বর্তমানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট