1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:১৩ অপরাহ্ন
সর্বশেষ:
রাখাইনে জান্তার বিমান হামলায় নিহত ৩১ লামায় নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা বন্ধে ১৬ দিনের প্রচারাভিযান সম্পন্ন সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন

বাপের বাড়িতে বেড়িয়ে শ্বশুর বাড়ি যাওয়া হলো না তসলিমার!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ৩৭৩ বার পড়া হয়েছে

কক্সবাজার প্রতিনিধি |
কক্সবাজারের ঈদগড়-ঈদগাঁও সড়কে মাতামুহুরি সার্ভিস নামক যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই সন্তানের জননী নিহত হয়েছেন। তার নাম তসলিমা আক্তার (৩০)। আহত হয়েছেন সঙ্গে থাকা দুই শিশু সন্তানসহ ৪ জন। সেখানে একজনের নাম আব্দুল নবী (৮০) । আরেকজন সিএনজি চালক। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা। বুধবার (১২ জুলাই) বিকাল সাড়ে ৪ টার দিকে হিমছড়ি ঢালা নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত তসলিমা আক্তার ঈদগড় ৭নং ওয়ার্ড জালালেরজুম এলাকার আব্দুল মোনাফের মেয়ে। তার শ্বশুর বাড়ি ঈদগাঁও খোদাই বাড়ি এলাকায়। তিনি সিএনজিতে করে ঈদগড় থেকে ঈদগাঁও যাচ্ছিলেন। দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি ঘটনাস্থলে রয়েছে। নিহতের লাশ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।

স্থানীয় বাসিন্দা ইব্রাহিম খলিল জানান, তসলিমা আক্তারের শ্বশুর বাড়ি ঈদগাঁও খোদাই বাড়ি এলাকায়। কুরবানির ঈদে সন্তানদের নিয়ে তিনি বাপের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে শ্বশুর বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হলেন। সঙ্গে তসলিমার ২ জন অবোঝ কন্যা সন্তানও রয়েছে। তারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট