1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৯:০৮ অপরাহ্ন
সর্বশেষ:
সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন আলীকদমে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পূর্তি উদযাপন থানচির দুর্গম পাহাড়ের বুলুপাড়ায় ৫৭ বিজিবি’র অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়

বাপ্পি হত্যার প্রতিবাদে উত্তাল কক্সবাজার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ৩৭১ বার পড়া হয়েছে
কক্সবাজার প্রতিনিধি |
কক্সবাজার শহরে চিহ্নিত সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত হওয়া রেজাউল করিম বাপ্পি হত্যার খুনীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল হয়ে পড়েছে কক্সবাজার পৌরশহর। এরই অংশ হিসেবে আজ (৫ জুলাই) বুধবার সকাল ১১টার দিকে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিশাল মানববন্ধন,ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় বাপ্পির হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভে ফেটে পড়ে আন্দোলনকারীরা।
হত বাপ্পি কক্সবাজার পৌরসভার ৬নং ওয়ার্ড এর দক্ষিণ রুমালিয়ার ছড়া পূর্ব – গরু হালদা এলাকার মরহুম মুহাম্মদ আলম এর ২য় সন্তান এবং বাংলাদেশ কৃষকলীগ কক্সবাজার শহর শাখার একনিষ্ঠ কর্মী ছিলেন। মানববন্ধন পরবর্তী কক্সবাজার জেলা প্রশাসক বরাবর একটি স্মারক লিপি প্রধান করেন বিক্ষুদ্ধরা।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষকলীগ কক্সবাজার শহর শাখার আওতাধীন সকল ওয়ার্ড এবং ইউনিটের সভাপতি সাধারণ সম্পাদক ও দক্ষিণ রুমালিয়ার ছড়ার সমাজ কমিটির নেতৃবৃন্দসহ এলাকার সর্বস্তরের নারীপুরুষ। শহর কৃষকলীগের সাধারণ সম্পাদক তামজিদুল ইসলাম মিন্টু, সহ-সভাপতি আব্দুল লতিফ ও অন্যান্য নেতৃবৃন্দরা বলেন, ‘কক্সবাজার খুনের শহরে পরিণত হয়েছে। বিশেষ করে দক্ষিণ রুমালিয়ার ছড়া এলাকার পর বর্তমানে এই গরু-হালদা এলাকায় কোন খারাপি ও মাদক এর স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। সন্ধ্যার পরে কথিত বড় ভাইয়ের ইন্দনে কোন খারাপি,চুরি ছিনতাই ও মাদক ব্যবসা নেমে পড়ে কিশোর গ্যাংসহ কিছু সন্ত্রাসী। তারা স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের উত্তপ্ত করে প্রায়শই। তাই পৌরসহরের ১২ প্রতিটি ওয়ার্ডে পুলিশিং কার্যক্রম বৃদ্ধি করে কিশোর গ্যাং এর অপতৎপরতা বন্ধ করতে হবে। এছাড়া সন্ত্রাসীদের লালন পালনকারী কথিত বড় ভাইদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। পরিশেষে অতিদ্রুত বাপ্পি হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি’।
নিহত বাপ্পির স্বজনদের দাবী, গত ২৯ শে এপ্রিল তার ফুফাতো বোনের বাসা থেকে নিজ বাড়িতে ফেরার পথে রাহাদ, রাফি ও সেলিম তাকে নির্মম ও নৃশংসভাবে খুন করে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট