1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৯ অপরাহ্ন
সর্বশেষ:
সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন আলীকদমে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পূর্তি উদযাপন থানচির দুর্গম পাহাড়ের বুলুপাড়ায় ৫৭ বিজিবি’র অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়

বাল্য বিবাহ উন্নত রাষ্ট্র তৈরিতে বাঁধা হয়ে দাড়াতে পারে: জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দীন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ৪০৬ বার পড়া হয়েছে

বান্দরবান প্রতিনিধি |

বান্দরবানের জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দীন বলেছেন, সবার সহযোগিতায় বাল্যবিবাহ নিরোধ করতে হবে। ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্র পরিণত করার লক্ষ্য আছে আমাদের। সেই লক্ষ্যে বড় বাঁধা হতে পারে এই বাল্যবিবাহ । সবাইকে যার যার অবস্থান থেকে এটি রোধে সচেতন থাকতে হবে।

বৃহস্পতিবার (৩ আগস্ট) সকালে বাল্যবিবাহ নিরোধ আইন,বাল্যবিবাহ নিরোধমালা, শিশু সুরক্ষা ও অধিকার,জেন্ডার ও ইক্যুটি বিষয়ক ওরিয়েন্টেশন উদ্বোধনকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার জাকিয়া সরোয়ার লিমা, গ্রীণ হিলের জেলা সমন্বয়ক অং অং থোয়াই, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হক, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি বুদ্ধোজ্যাতি চাকমাসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।

তবে গ্রীণ হিলের জেলা সমন্বয়ক অং অং থোয়াই ২০২১ সালের বাল্যবিবাহ বিষয়ে ইউনিসেফের এক শুমারীর বরাত দিয়ে জানিয়েছেন, বান্দরবানে ৫২৮ টি, খাগড়াছড়িতে ৫৮৫টি এবং রাঙ্গামাটিতে ৪৪১টি বাল্যবিবাহ অনুষ্ঠিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট