1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:১৩ অপরাহ্ন
সর্বশেষ:
সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন আলীকদমে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পূর্তি উদযাপন থানচির দুর্গম পাহাড়ের বুলুপাড়ায় ৫৭ বিজিবি’র অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়

বাহারছড়ায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ২৯৮ বার পড়া হয়েছে
রিয়াজুল হাসান খোকন, বাহারছড়া, টেকনাফ:

টেকনাফ উপকূলীয় বাহারছড়ায় সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে। রবিবার (২ জুলাই) সকাল ১০ টার দিকে শামলাপুর গণস্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন দক্ষিণ পাশে এলজিইডি সড়কে এই দুর্ঘটনা সংঘটিত হয়। নানার বাড়িতে বেড়াতে এসে বেপরোয়া ইজিবাইকের ধাক্কায় তিন বছরের শিশু আফনান ঘটনাস্থলে প্রাণ হারান। ইজি বাইকটি চালাচ্ছিল একজন ১২ বছর বয়সী শিশু চালক। চালকের অদক্ষতার কারণেই এই দুর্ঘটনা হয় বলে নিহত শিশুর স্বজনরা অভিযোগ করেন।

ঘাতক ইজিবাইকের মালিক বাহারছড়া-হোয়াইক্যাং ঢালারমুখ এলাকার নুরনবী। দীর্ঘদিন ধরে তিনি শিশু চালকের মাধ্যমে টমটম চালিয়ে আসছেন।

নিহত শিশু আফনান বাহারছড়ার স্থানীয় জাহাজপুরা এলাকার মালয়েশিয়া প্রবাসী আক্তার হোসেনের পুত্র। এই ঘটনায় নিহত শিশু আফনানের নানা ও দাদার পরিবারে ঈদের আনন্দের পরিবর্তে শোকের ছায়া নেমে এসেছে। এদিকে পুত্রকে হারিয়ে বাকরুদ্ধ মা ।

এ ব্যাপারে বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মছিউর রহমান জানান শিশু আফনানকে চাপা দেওয়া ইজিবাইকটি জব্দ করে ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। নিহত শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট