1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
ফাইতংয়ে লাগাতার বন্য হাতির তান্ডব লামায় ধানের শীষ মার্কার প্রচারণা শুরু লামায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ ব্যক্তিকে কারাদণ্ড লামার গুলিস্তান বাজারে অসুস্থ গরু জবাই, দেখার কেউ নেই! দুর্গম পাহাড়ে ১০০ পরিবারের মাঝে আলীকদম সেনা জোনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ লামায় এপেক্স ক্লাব’র শীত কম্বল পেল শীতার্তরা আলীকদমে ম্রো জনগোষ্ঠীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ৭২ ঘণ্টার আল্টিমেটাম লামার সরই ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসচেতনতা লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ

বিদেশিদের কাছে ধরনা দিয়ে ষড়যন্ত্র করে কোনো লাভ নেই : কক্সবাজারে বিএনপিকে হানিফ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৫ জুন, ২০২৩
  • ২৬৮ বার পড়া হয়েছে
কক্সবাজার প্রতিনিধি |

বিদেশিদের কাছে ধরনা দিয়ে ষড়যন্ত্র করে কোনো লাভ নেই উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নানান ষড়যন্ত্র শুরু হয়েছে। বিএনপির ওপর জনগণের আস্থা নেই। তারা জানে জনগণের সমর্থন পাবে না। আর তাই তাদের লক্ষ্য ষড়যন্ত্র করে সরকারকে পরাস্ত করা। তারা ষড়যন্ত্র করে সরকারের পতন ঘটাতে চায়।

৫ জুন, সোমবার বিকেলে কক্সবাজার পাবলিক লাইব্রেরি হলে কক্সবাজার জেলা আওয়ামী লীগ আয়োজিত বঙ্গবন্ধুর জুলিও কুরি পদক প্রাপ্তির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহবুবউল আলম হানিফ বলেন, পশ্চিমা বিশ্বের মহাশক্তিধর রাষ্ট্র ভিসানাীতি ঘোষণা করেছে। তারা বাংলাদেশে অবাধ, সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। নির্বাচনে কোনো কারচুপি দেখতে চায় না। আমাদের কোনো সমস্যা নেই। প্রধানমন্ত্রী বলেছেন, আগামী সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, সকলের কাছে গ্রহণযোগ্য করতে আওয়ামী লীগ সরকার বদ্ধপরিকর। বিদেশিরা যা বলছে আর আমরা যা বলছি তার মধ্যে পার্থক্য নেই। আমাদের চাওয়া একই। তাহলে কেন বিভ্রান্ত হতে হবে। এটা তো ভালো। এখন যাদের সক্ষমতা আছে তারা নির্বাচনে আসুক।

বিএনপির সমালোচনা করে হানিফ বলেন, আর আজকে জিয়াউর রহমানের গড়া দলের নেতারা কথায় কথায় মানবাধিকারের কথা বলেন। সারাদিন সরকারের বিরুদ্ধে সমালোচনা করেন। বিভিন্ন জায়গায় জনসভা, পথসভা, টেলিভিশনের টকশোতে গিয়ে যা খুশি মুখে বলছেন। মিথ্যা তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করছেন। তারপরও বলেন বাক স্বাধীনতা নেই, গণতন্ত্র নেই। বিএনপি নেতারা নির্লজ্জ মিথ্যাচার করে মানুষকে বিভ্রান্ত করতে চায়। তিনি বলেন, যারা ভোটে দলকে ব্যবহার করে ফায়দা লুটে। নির্বাচনে প্রভাব বিস্তার করতে চায় তাদের জন্য অশনি সংকেত। ভোটের মাধ্যমে এই অপশক্তিকে রোধ করার সময় এসেছে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আমরা আওয়ামী লীগের কর্মী, বঙ্গবন্ধুর সৈনিক, শেখ হাসিনার কর্মী। আমাদের লক্ষ্য একটাই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়া। ২০৩১ সালে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আমরা কাজ করছি।

হানিফ বলেন, আওয়ামী লীগের ওপর বারবার আঘাত এসেছে। জিয়াউর রহমান রাষ্ট্রক্ষমতা দখল করার পর আওয়ামী লীগের ওপর চরম আঘাত এসেছিল। আওয়ামী লীগকে খণ্ড-বিখণ্ড করেছিল। দলের নেতা-কর্মীদের হত্যা, খুন করে দেশকে নরকে পরিণত করেছিল।
তিনি বলেন, বাংলার ১৬ কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার ঠিকানা শেখ হাসিনা। ১৯৮১ সালে দেশে ফেরার পর থেকে তার চলার পথ মসৃণ ছিল না। আমাদের অনেক চড়াই উৎরাই পার হয়ে এই পর্যন্ত এসেছেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নের জন্য কাজ করছেন। ষড়যন্ত্র আছে, ষড়যন্ত্র থাকবে। নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ থাকলে যত ষড়যন্ত্রই হোক না কেন কোনো অপশক্তি আওয়ামী লীগকে পরাস্ত করতে পারবে না।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট