1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:১৭ অপরাহ্ন
সর্বশেষ:
রাখাইনে জান্তার বিমান হামলায় নিহত ৩১ লামায় নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা বন্ধে ১৬ দিনের প্রচারাভিযান সম্পন্ন সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন

বিদ্যুৎহীন বান্দরবান, যাতায়াতের ভরসা নৌকা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ৩১৯ বার পড়া হয়েছে
বান্দরবান প্রতিনিধি|

কয়েকদিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সাংগু ও মাতামুহুরী নদীর পানি বেড়ে বান্দরবান পৌরসভার নিচু এলাকার কয়েকশ’ ঘরবাড়ি ও অফিস তলিয়ে গেছে। ফলে পৌর এলাকার রাস্তায় নৌকা দিয়ে চলাচল করছে মানুষ। কোমর-বুক সমান পানির ভেতর দিয়ে রিকশা নৌকায় গন্তব্যে যাতায়াত করছেন অনেকে।

অনেকেই আশ্রয় নিয়েছে আশ্রয়কেন্দ্রে। এদিকে পাহাড় ধস আর সড়কে পানি জমে থাকায় রুমা ও আলীকদম উপজেলার সঙ্গে জেলা সদরের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। বিদ্যুতের মূল সঞ্চালন লাইনে গাছ ভেঙে পড়ায় ৬ আগস্ট রাত ৩টা থেকে জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। প্রবল বৃষ্টিতে বিদ্যুৎহীন অবস্থায় চরম ভোগান্তিতে পড়েছেন জনগণ।
মোবাইল নেটওয়ার্ক মিলছে না ঠিকমতো। পৌরসভার ফায়ার সার্ভিস অফিস, খাদ্যগুদাম অফিস, বাসস্ট্যান্ড বালাঘাটা, কালাঘাটা, আর্মিপাড়া, নোয়াপাড়াসহ বিভিন্ন এলাকায় ও সড়কে পানি জমে থাকায় পানিবন্দি হয়ে পড়েছে অসংখ্য পরিবার। অনবরত বৃষ্টির কারণে বিভিন্ন এলাকায় পাহাড়ধস হচ্ছে।

ফলে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে জেলার বিভিন্ন পাহাড়ের পাদদেশে বসবাসরত জনসাধারণের জীবন। পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের সরে যেতে নির্দেশনা দিচ্ছে প্রশাসন।
এ অবস্থায় জেলায় খোলা হয়েছে ২০৭টি আশ্রয় কেন্দ্র। দুর্যোগ মোকাবিলায় জেলার সাত উপজেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট