1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৭ অপরাহ্ন
সর্বশেষ:
সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন আলীকদমে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পূর্তি উদযাপন থানচির দুর্গম পাহাড়ের বুলুপাড়ায় ৫৭ বিজিবি’র অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়

বৃষ্টি বাধায় ২০৭ রানেই শেষ হলো বাংলাদেশের ইনিংস

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ৩৯৫ বার পড়া হয়েছে
পাহাড়ের কথা ডেস্ক |

ওয়ানডে ফরম্যাটের পর টি-টোয়েন্টি ফরম্যাটেও আয়ারল্যান্ডের বিপক্ষে দাপট অব্যাহত রাখে বাংলাদেশ। সিলেট থেকে চট্টগ্রাম, ওয়ানডে থেকে টি-টোয়েন্টি ফরম্যাট হলেও বাংলাদেশের ব্যাটারদের রানের ক্ষুধা একটুও কমেনি। চট্টগ্রামে বৃষ্টি বাধা না হলে টি-টোয়েন্টি ইতিহাসে নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ডটা করার সুযোগ ছিল টাইগারদের সামনে। ৪ বল হাতে রেখেই ইনিংস ছেড়ে দিতে হলো বাংলাদেশের। ফলে নিজেদের টি-টোয়েন্টি সর্বোচ্চ ২১৫ রানের সংগ্রহটা ভাঙা হলো না এবার।  চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এখনও বৃষ্টি চলছে। ফলে আয়ারল্যান্ডের সামনে লক্ষ্য নির্ধারণ করে দেওয়া হয়নি। বৃষ্টি বন্ধ হলে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে লক্ষ্য ঠিক করা হবে।

এর আগে, টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের দুই ওপেনারই চেপে বসে আইরিশ বোলারদের ওপর। দুই ওপেনার মিলে ৭.১ ওভারে গড়েন ৯১ রানের বিধ্বংসী এক জুটি। মাত্র ২৩ বলে ৪৭ রানের ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন লিটন। লিটনের বিদায়ের পর মাঠে নেমে নাজমুল হোসেন শান্তও ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করেন। তবে ১৩ বলে ১৪ রান করে হ্যারি টেক্টরের বলে স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়েন শান্ত। ১১৮ রানের মাথায় পড়ে দ্বিতীয় উইকেট।

লিটন-শান্ত বিদায় নিলেও একপ্রান্ত আগলে রেখে বিধ্বংসী ব্যাটিং অব্যাহত রাখেন রনি তালুকদার। মাত্র ২৪ বলেই হাফসেঞ্চুরি পূরণ করেন তিনি। ৭টি বাউন্ডারি ও ৩টি ছক্কায় ৩৮ বলে ৬৭ রান করে আউট হন তিনি। এরপর সাকিব আল হাসান ১৩ বলে ২০ রান এবং মেহেদী হাসান মিরাজ ১ বলে ৪ রান করার পরই বৃষ্টি নামে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট