1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:১৪ অপরাহ্ন
সর্বশেষ:
সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন আলীকদমে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পূর্তি উদযাপন থানচির দুর্গম পাহাড়ের বুলুপাড়ায় ৫৭ বিজিবি’র অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়

বোয়ালখালির প্রধান শিক্ষকের জালিয়াতি ব্যবস্থা নিতে শিক্ষাবোর্ডের চিঠি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৫৪ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি |

গোমদন্ডী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে জাল জালিয়াতির অভিযোগ প্রমাণিত হওয়ায় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড। প্রধান শিক্ষক চট্টগ্রাম শিক্ষাবোর্ডর বিদ্যালয় পরিদর্শকের স্বাক্ষর জাল করে ভূয়া এডহক কমিটি গঠন করেছিলেন।
গত ৩০ আগস্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মঈনুল আবেদীন নাজিমের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির কাছে এ চিঠি দিয়েছে শিক্ষাবোর্ড।
শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলীর স্বাক্ষরিত ওই চিঠিতে গোমদন্ডী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে। এতে জানা যায়, বিদ্যালয়টির প্রধান শিক্ষক জাল জালিয়াতির মাধ্যমে এডহক কমিটি গঠন করে বিভিন্ন আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।
এছাড়া ওই শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়ম দুনীর্তির অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে অভিভাবক ও শিক্ষকরা শিক্ষাবোর্ড সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছেন।বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এস. এম বোরহান উদ্দিন বলেন, শিক্ষাবোর্ডের চিঠি পেয়েছি। এ বিষয়ে বিদ্যালয়ের আগামী সভায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট