1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৬:২৭ অপরাহ্ন
সর্বশেষ:
লামা উপজেলা শহরে ভ্রাম্যমান আদালতের অভিযান লামা উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন রাখাইনে জান্তার বিমান হামলায় নিহত ৩১ লামায় নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা বন্ধে ১৬ দিনের প্রচারাভিযান সম্পন্ন সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ

ভূমি নিয়ে মামলা ও সীমানা বিরোধ কমে যাবে বহুলাংশে : পিযুষ কুমার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২২ মে, ২০২৩
  • ২৩৬ বার পড়া হয়েছে
চট্টগ্রাম প্রতিনিধি |

‘স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো কর্ণফুলী উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ২২মে, সোমবার ‘ভূমি সেবা সপ্তাহ-২০২৩’ উদ্‌যাপন করা হয়েছে। উপজেলা চত্বরে বেলুনে উড়িয়ে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশীদ ও সহকারি কমিশনার (ভূমি) পিযুষ কুমার চৌধুরী। এরপর ভূমিসেবা স্টল পরিদর্শন করে সকলে এক প্রেস ব্রিফিং এ অংশ নেন।

সহকারি কমিশনার (ভূমি) পিযুষ কুমার চৌধুরী বলেন, ‘স্মার্ট ভূমিসেবার মূল অংশীজন হিসেবে দেশের জনগণকে সম্পৃক্ত করা, স্মার্ট ভূমিসেবা বিষয়ে সবাইকে পুঙ্খানুপুঙ্খভাবে অবগত করা এবং ভূমি সেবা পাওয়ার ক্ষেত্রে নিজ নাগরিক অধিকারের ব্যাপারে সবার মাঝে সচেতনতা বৃদ্ধি করাই এবারের ভূমি সেবা সপ্তাহের মূল লক্ষ্য। সাধারণ মানুষের উচিত নিজের কাজে নিজেকে ভূমি অফিসে আসা।’
তিনি আরও বলেন, ‘সারা দেশে স্মার্ট ভূমি ব্যবস্থা চালু হলে হলে নাগরিকগণকে খুব প্রয়োজন ছাড়া ভূমি অফিসে যেতে হবে না, একবার কোথাও ডিজিটাল জরিপ সম্পন্ন হলে, সেখানে ভবিষ্যতে আর জরিপ করার প্রয়োজন পড়বে না। ভূমি নিয়ে মামলা-মোকাদ্দমা ও সীমানা বিরোধ কমে যাবে বহুলাংশে।’

প্রসঙ্গত, ভূমি সেবাকে সাধারণ মানুষের নিকট আরও সহজলভ্য করার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণ করে বেশকিছু সেবা ইতোমধ্যে ডিজিটালাইজেশন করেছে। এসবের মধ্যে উল্লেখযোগ্য ই-নামজারি, অনলাইন/ডিজিটাল ভূমি উন্নয়ন কর, ১৬১২২ কলসেন্টার, সোশ্যাল মিডিয়া ও কিয়স্কের মাধ্যমে ভূমিসেবা, ডিজিটাল জরিপ, অনলাইনে জলমহালের আবেদন, ল্যান্ড ডাটা ব্যাংক, মর্টগেজ ডাটা ব্যাংক। এসব নানাবিধ উদ্যোগের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য বাস্তবায়নে অগ্রগণ্য ভূমিকা পালন করেছে ভূমি মন্ত্রণালয়।
এ সময় উপস্থিত ছিলেন-কর্ণফুলী উপজেলা ভূমি অফিসের নাজির দেবাশীষ রুদ্র, কানুনগো উথোয়াই চিং মারমা, চরপাথরঘাটা ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা উজ্জ্বল কান্তি দাশ, চরলক্ষ্যা ইউনিয়নের তহশিলদার একেএম সাজ্জাদ শাহ আমজাদ, জুলধা ইউনিয়নের তহশিলদার আহমদ নুর, বড়উঠান ইউনিয়নের তহশিলদার তৌহিদুর আলম, শিকলবাহা ইউনিয়নের তহশিলদার মোহাম্মদ জসীম উদ্দীন ভূঁইয়া ও এজিএম জহির উদ্দিন।

‘স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়’ প্রতিপাদ্যে দেশের ৮টি বিভাগ, ৬৪টি জেলা এবং ৫০৭টি উপজেলা, রাজস্ব সার্কেল, ইউনিয়ন ও পৌর ভূমি অফিসে ২২ মে থেকে ২৮ মে ২০২৩ তারিখ পর্যন্ত ভূমি সেবা সপ্তাহ ২০২৩-এর কার্যক্রম চলবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট