1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৩২ অপরাহ্ন
সর্বশেষ:
সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন আলীকদমে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পূর্তি উদযাপন থানচির দুর্গম পাহাড়ের বুলুপাড়ায় ৫৭ বিজিবি’র অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়

মহেশখালী-কুতুবদিয়া থেকে নির্বাচন করবেন সালাহউদ্দিন আহমদ!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ২৬৭ বার পড়া হয়েছে

পাহাড়ের কথা ডেস্ক |

১০ দফা বাস্তবায়নে- মহেশখালী উপজেলা বিএনপির মাসব্যাপী কর্মসূচি’র অংশ হিসেবে ৭ এপ্রিল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কালারমারছড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা,ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৩টায় ইউনিয়ন বিএনপির কার্যালয়স্থ ইউনুছখালী বাজার টিপু মার্কেট চত্বরে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহেশখালী উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবু বক্কর ছিদ্দিক চেয়ারম্যান।
কালারমারছড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এখলাছুর রহমানের সভাপতিত্বে ও সিনি: যুগ্ম আহ্বায়ক নুরুল আবছারের সঞ্চালনায় আলোচনা সভা ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন মহেশখালী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক শফিউল আলম শফি, উপেজলা যুবদলের আহ্বায়ক মোস্তফা কামাল, সদস্য সচিব আনোয়ার পাশা।
বক্তব্য রাখেন- উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রথম সারির নেতৃবৃন্দ। বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


প্রধান অতিথি আলহাজ্ব আবু বকর ছিদ্দিক বক্তব্যের প্রারম্ভে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও ফ্যাসিস্ট সরকারের অত্যাচারে যেসব নেতাকর্মী মারা গেছে তাদের রুহের আত্মার মাগফেরাত কামনা করে তিনি বলেন, ২০০৮, ২০১৪ ও ২০১৮ মতো এই দেশে আর নির্বাচন হবে না এবং হতে দেওয়া যাবে না। এদেশে উন্নয়নের নামে জনগণের যে হারে পকেট কাটা হচ্ছে, সময়ে ওই টাকা কড়াগন্ডায় ফেরৎ দিতে হবে। তাই নেতাকর্মীদের আগামী দিনে গনতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে ঝাপিয়ে পড়ার আহবান জানান। একই সাথে দ্বাদশ জাতীয় নির্বাচনে কক্সবাজার২ মহেশখালী কুতুবদিয়া আসন থেকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, কক্সবাজার বাসীর অহংকার জনাব সালাহউদ্দিন আহমদ কে দলীয় প্রার্থী দেওয়ার দাবী জানিয়ে, বিএনপি পরিবারের সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
ইফতার মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমান এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সালাহউদ্দিন আহমদের সুস্থতা ও দীর্ঘায়ু এবং দ্রুত স্বদেশ ফেরত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট