1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৬ অপরাহ্ন
সর্বশেষ:
সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন আলীকদমে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পূর্তি উদযাপন থানচির দুর্গম পাহাড়ের বুলুপাড়ায় ৫৭ বিজিবি’র অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়

মাটিরাঙায় ৩৮ লাখ টাকার ভারতীয় ঔষধ ও প্রাণীর চামড়াসহ আটক এক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ২২৯ বার পড়া হয়েছে

মাটিরাঙ্গা প্রতিনিধি |

খাগড়াছড়ির মাটিরাঙায় সেনাবাহিনীর অভিযানে ৩৮ লাখ টাকা মূল্যের ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেটসহ বিভিন্ন  ধরনের ঔষধ ও প্রাণীর চামড়া আটক করা হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে কলিসা ত্রিপুরা(৩২) নামে এক চোরাকারবারিকে আটক করা হয়েছে। এর আগে মঙ্গলবার মাটিরাঙা থানা পুলিশ অভিযান চালিয়ে সাড়ে ৩১ লাখ টাকা মূল্যের ‌৬ লাখ ২৫ হাজার ৮৪০ পিস ভারতীয় যৌন উত্তেজক ও গরু মোটাতাজাকরণ ট্যাবলেটসহ একজনকে আটক করে।

 

সেনাবাহিনীর সূত্র জানায়, বুধবার (২৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে  সেনাবাহিনীর মাটিরাঙা জোনের সিনিয়ার ওয়ারেন্ট অফিসার বাকী বিল্লাহর নেতৃত্বে একটি পেট্রোল এবং শিশুকবাড়ি আর্মি ক্যাম্প থেকে সার্জেন্ট হাবিবের নেতৃত্বে অন্য  একটি সি টাইপ পেট্রোল বজেন্দ্র  তারবারী পাড়ায় কলিসা ত্রিপুরা(৩২) বাড়িতে অভিযান চালায়। সে ঐ পাড়ার বিশু মোহন ত্রিপুরার ছেলে। অভিযানে কলিস ত্রিপুরার বাড়িতে মজুদ করা ভারতীয় অবৈধ ঔষধ ট্যাবলেট CTZZ-১০ ৩ লাখ ৩৭ হাজার ৮০০ পিস ও TARGEET-১০০ ৩৮ হাজার ৩২০ পিস ট্যাবলেট ও  এক বস্তা অজ্ঞাত প্রাণীর চামড়া উদ্বার করে। যার বাজার মূল্য ৩৮ লাখ ৬ হাজার টাকা।

ভারতীয় অবৈধ মালামালসহ কলিসা ত্রিপুরাকে আটক করে মাটিরাঙ্গা জোন সদরে এনে জিজ্ঞাসাবাদ চলছে।

প্রসঙ্গত, মঙ্গলাবার বিকালে খাগড়াছড়ির মাটিরাঙায় সরকারি টেক্স ফাঁকি দি‌য়ে অ‌বৈধভাবে আসা ‌৬ লাখ ২৫ হাজার ৮৪০ পিস যৌন উত্তেজক ও  গরু মোটাতাজাকরণ ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের ভারতীয় ঔষধ আটক করে পুলিশ। যার বাজার মূল্য প্রায় সাড়ে ৩১ লাখ টাকা। এ সময় পুলিশ দিনমোহন ত্রিপুরা নামে এক চোরাকারবারিকে  আটক  করলেও অপর জন পালিয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট