1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
ফাইতংয়ে লাগাতার বন্য হাতির তান্ডব লামায় ধানের শীষ মার্কার প্রচারণা শুরু লামায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ ব্যক্তিকে কারাদণ্ড লামার গুলিস্তান বাজারে অসুস্থ গরু জবাই, দেখার কেউ নেই! দুর্গম পাহাড়ে ১০০ পরিবারের মাঝে আলীকদম সেনা জোনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ লামায় এপেক্স ক্লাব’র শীত কম্বল পেল শীতার্তরা আলীকদমে ম্রো জনগোষ্ঠীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ৭২ ঘণ্টার আল্টিমেটাম লামার সরই ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসচেতনতা লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ

মাটিরাঙ্গায় গাড়ি উল্টে আহত ২ শ্রমিককে হাসপাতালে নিয়ে গেলেন ইউএনও

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ৪৫৯ বার পড়া হয়েছে
মাটিরাঙ্গা প্রতিনিধি |

খাগড়াছড়ির মহালছ‌ড়ি থেকে আসা তামাক বোঝাই একটি পিকআপ মা‌টিরাঙ্গায় দুর্ঘটনায় আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করালেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডেজী চক্রবর্তী। মঙ্গলবার (২ মে) দুপুরের দিকে উপ‌জেলার পলাশপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, খাগড়াছ‌ড়ি জেলার মহালছ‌ড়ির মাইচছ‌ড়ি থে‌কে তামাক বোঝাই একটি পিকআপ জেলার মা‌টিরাঙ্গা উপ‌জেলার পলাশপুরে ব্রিটিশ টোবাকো ফ্যাক্টরিতে যাওয়ার পথে পাহাড়ের উঠার সময় পিছ‌নের দি‌কে উল্টে যায়। এতে পিকআপে থাকা তামাক শ্রমিক মহালছড়ির মো. আবু বক্কর(২৮) ও মিঠু(৩৬) আহত হয়।

এদিকে চলমান এসএসসি পরীক্ষা পরিদর্শন শেষে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ ডেজী চক্রবর্তী মাটিরাঙ্গা সদরে ফিরার প‌থে আহত ব্যক্তিদের নিজ ব‌্যবহৃত গাড়িতে করে মাটিরাঙ্গা হাসপাতালে নিয়ে আসেন এবং চিকিৎসার ব্যবস্থা করেন। এ সময় মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. ইশতিয়াক আহম্মেদ, উপ-সহকারী প্রকৌশলী রুহুল আমিন সাথে ছিলেন। হাসপাতাল সূ‌ত্রে জানা যায়, প্রাথ‌মিক চি‌কিৎসা শে‌ষে আহত ব‌্যক্তি‌দের এক্সরে করানোর জন‌্য বা‌হি‌রে এ‌সে আর হাসপাতা‌লে ফি‌রে যায়নি।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার এমন মানবিক আচরণে এলাকার লোকজন ভূয়সী প্রশংসা করে তার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট