1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ:
ফাইতংয়ে লাগাতার বন্য হাতির তান্ডব লামায় ধানের শীষ মার্কার প্রচারণা শুরু লামায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ ব্যক্তিকে কারাদণ্ড লামার গুলিস্তান বাজারে অসুস্থ গরু জবাই, দেখার কেউ নেই! দুর্গম পাহাড়ে ১০০ পরিবারের মাঝে আলীকদম সেনা জোনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ লামায় এপেক্স ক্লাব’র শীত কম্বল পেল শীতার্তরা আলীকদমে ম্রো জনগোষ্ঠীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ৭২ ঘণ্টার আল্টিমেটাম লামার সরই ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসচেতনতা লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ

মাটিরাঙ্গায় বিজিবি কর্মকর্তার বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বাঙালি-পাহাড়িদের মানববন্ধন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৭১ বার পড়া হয়েছে

মাটিরাঙ্গা প্রতিনিধি |

সরকারি চাকরিতে পদায়ন বদলি স্বাভাবিক নিয়ম হলেও ভিন্ন গল্প হয়ে উঠে কারও কারও জীবন। তেমনি এক কর্মকর্তা খাগড়াছড়ির মাটিরাঙ্গার যামীনিপাড়া ২৩ বিজিবির জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল করিম। দীর্ঘ ২ বছরের বেশি সময় দায়িত্ব পালন করতে এসে তিনি হয়ে উঠেছেন এ অঞ্চলের সাধারণ মানুষের প্রিয়জন। তাই তার বদলি আদেশের খবরে আজ যামীনিপাড়া জোন সদরের সামনে এসে আদেশ বাতিলের দাবি তুলেছেন হাজারো বাঙালি-পাহাড়ি। করেছেন মানববন্ধন, অবস্থান কর্মসূচি ও ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ।

স্থানীয়রা জানান, সীমান্ত সুরক্ষার রুটিন দায়িত্বের ফাঁকে তিনি মিশে গিয়েছেন সব শ্রেণির মানুষের সাথে। এলাকার আর্থসামাজিক অবস্থার উন্নয়নে বাস্তবায়ন করেছেন বহুমুখী উদ্যোগ। করোনা মহামারির সময় কর্মহীন মানুষের জন্য করেছেন নানান সাহায্য সহায়তা, গৃহহীনদের জন্য করেছেন ঘর নির্মাণ, গরিব অসহায় ছেলে-মেয়েদের বিয়ে দেয়া, স্বজনহীন মৃতব্যক্তি দাফনের ব্যবস্থাসহ শিক্ষা, স্বাস্থ্যের মান্নোয়নে করেছেন নানাবিধ কাজ। এমন মানবিক এক অভিভাবকের বদলির খবরে তাই বিচলিত এখানকার মানুষ। তাই তাদের এই আন্দোলন। বিশেষ বিবেচনায় এ মানবিক কর্মকর্তার বদলিয় আদেশ বাতিল করে আরও কিছু সময় রাখতে চান মাটিরাঙ্গার তবলছড়ি, বড়নাল ও তাইন্দং এর জনপ্রতিনিধি, শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ।

এদিকে অবরোধের সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে সবাইকে শান্ত করে পুনরায় যান চলাচল স্বাভাবিক করেন এ কর্মকর্তা। তিনি বলেন, বদলি তাদের চাকরি জীবনেরই একটা অংশ, সুতরাং এটাকে সহজে মেনে নেয়ার আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট