1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:২৮ অপরাহ্ন
সর্বশেষ:
রাখাইনে জান্তার বিমান হামলায় নিহত ৩১ লামায় নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা বন্ধে ১৬ দিনের প্রচারাভিযান সম্পন্ন সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন

মা‌টিরাঙ্গায় ৭ কে‌জি গাঁজাসহ আটক ২

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ২৮৪ বার পড়া হয়েছে

মাটিরাঙ্গা প্রতিনিধি |

অ‌ভিনব কৌশ‌লে বি‌জি‌বির ম‌নোগ্রামযুক্ত ব্যাগে গাঁজা বহনকা‌লে খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় ৭‌ কে‌জি গাঁজাসহ ২ জনকে আটক ক‌রে‌ছে মা‌টিরাঙ্গা থানা পু‌লিশ। আটককৃতরা হ‌লেন-তাইন্দং ২নং ওয়ার্ড ডি‌পি পাড়ার আব্দুল মানা‌নের ছে‌লে ম‌নির হো‌সেন(৩০) ও একই ইউ‌নিয়‌নের ৪নং ওয়ার্ড উত্তর আচালং/তানাক্কা পরড়ার মৃত ফ‌রিদ মিয়ার ছে‌লে মোটরসাই‌কেল চালক ফ‌য়েজ আহাম্মাদ (৩৫) ।

শ‌নিবার (২৪জুন ) সকাল ১০টার দিকে মা‌টিরাঙ্গায় চট্টগ্রাম লোকাল বাস স্ট‌্যান্ড সংলগ্ন একুশে ক‌ফি হাউজ থে‌কে তা‌দের আটক করা হয়।

পু‌লিশ সূ‌ত্রে জানা যায়, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে তাইন্দং থেকে চট্টগ্রাম নি‌য়ে যাওয়ার সময় মা‌টিরাঙ্গা বাজা‌রে চট্টগ্রাম লোকাল বাসস্ট‌্যান্ড এলাকায় এসআই মাসুদুল আলম পা‌টোয়ারী ও কামরুল আ‌রে‌ফিন চৌধুরীর যৌথ নেতৃত্ব অ‌ভিযান প‌রিচালনা ক‌রে তা‌দের‌কে আটক করা হয়। এসময় গাঁজা বহনকা‌রীদের ব‌্যবহৃত মোটর সাই‌কেল (খাগড়াছ‌ড়ি -হ ১১-২৭ ২২) জব্দ করা হয়।

পু‌লি‌শের প্রাথ‌মিক জিজ্ঞাসাব‌দে আটকৃতরা তাইন্দং থেকে চট্টগ্রামসহ দে‌শের বি‌ভিন্ন এলাকায় গাঁজা সরবরাহ ক‌রার কথা স্বীকার ক‌রে।

মা‌টিরাঙ্গা থানা অ‌ফিসার ইনচার্জ মো. জাকা‌রিয়া ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, আটকৃতরা থানা হেফাজ‌তে আ‌ছে। পরবর্তী আই‌নি পদ‌ক্ষেপ প্রক্রিয়াধীন। যেকোন অপরাধ প্রবণতারো‌ধে মা‌টিরাঙ্গা থানা পুলিশ সদা তৎপর র‌য়ে‌ছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট