1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৫১ অপরাহ্ন
সর্বশেষ:
সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন আলীকদমে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পূর্তি উদযাপন থানচির দুর্গম পাহাড়ের বুলুপাড়ায় ৫৭ বিজিবি’র অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়

মাটিরাঙ্গার স্বাস্থ্য কর্মকর্তা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ৩৬৪ বার পড়া হয়েছে

মাটিরাঙ্গা প্রতিনিধি |

মা‌টিরাঙ্গা উপ‌জেলা স্বাস্থ‌্য ও প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা ডা. খা‌য়রুল আল‌মের অ‌নিয়ম, দুর্নী‌তি, সেচ্চাচারিতা ও সরকা‌রি গাছ নিধন উ‌ল্লেখ ক‌রে ১ আগস্ট পার্বত‌্যনিউ‌জে সংবাদ প্রকা‌শের পর স্বাস্থ্য কর্মকর্তার অপসারণ ও হাসপাতালকে ৫০ শয‌্যায় উ‌ন্নিত করার দা‌বি‌তে মানববন্ধন করেছে উপজেলার সর্বস্তরের জনগণ ।

রোববার (২০ আগস্ট) মানববন্ধন প‌রিচালনা ক‌মি‌টির আহবায়ক সাইফুল ইসলা‌মের সভপ‌তি‌ত্বে সর্ববস্তরের জনগণের অংশগ্রহণে মা‌টিরাঙ্গা বাজার এলাকয় চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের দুই পাশে মানববন্ধন করা হয়।

মানববন্ধনে উ‌স্থিত বক্তারা ডা. খায়রুল আলমের বিরু‌দ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতির ও সেচ্ছাচা‌রিতার অভিযোগ ক‌রে ব‌লেন, গত ১০ বছর ধরে নানা দুর্নীতি করে যাচ্ছেন এ কর্মকর্তা। তার অনিয়মে স্বাস্থ্যসেবা বঞ্চিত হচ্ছেন এলাকাবাসী।

হাসপাতাল অভ‌্যন্ত‌রে অপরিষ্কার-অপ‌রিচ্ছন্ন প‌রি‌বেশ, ড্রেনেজ অব‌্যবস্থাপনায় জমানো পানি মশার কারখানায় প‌রিণত হ‌য়ে‌ছে। হাসপাতা‌লের অবকাঠামোগত কোন উন্নয়ন হয়নি। কাগজপ‌ত্রে ৩০ শয‌্যার হাসপাতাল দেখা‌নো হ‌লেও বাস্ত‌বে র‌য়ে‌ছে ১০ শয‌্যা । এসময় উপ‌জেলার ৭‌টি ইউ‌নিয়‌নের প্রায় ২ লাখ মানু‌ষের স্বাস্থ‌্য সেবায় হাসপাতাল‌কে ৫০ শয‌্যায় উ‌ন্নিত করার দা‌বি জানা‌নো হয়।

এদিকে সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে ক্ষমতার অপব্যবহার করে ২১টি গাছ কাটায় হাসপাতাল ঘিরে জনমনে চরম ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। মানববন্ধন থেকে ঘটনার স‌ঠিক তদন্ত সা‌পে‌ক্ষে ডাক্তারর খায়রুল আল‌মের শা‌স্তি ও ৭‌দি‌নের ম‌ধ্যে অপসার‌ণের দা‌বি জান‌ানো হয়। অন‌্যথায় হাসপাতাল ঘেরাও সহ আ‌রো কর্মসূ‌চি দেয়ার ঘোষণা ‌দেন বক্তারা।

এসময় এলাকার সর্বস্ত‌রের জনসারণ উপ‌স্থিত ছি‌লেন। মানববন্ধন কর্মসূচি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ‌্যমে স্বাস্থ্য কর্মকর্তা বরারব লিখিত স্মারকলিপি দেয়া।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট