1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
সর্বশেষ:
আলীকদমে ম্রো জনগোষ্ঠীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ৭২ ঘণ্টার আল্টিমেটাম লামার সরই ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসচেতনতা লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ লামায় নির্বাচনী আচরণ বিধি অবহিতকরণ লামায় চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলের ৭ মালিককে জরিমানা এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেল লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র ৪ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থী লামায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাইংপা মুরুং পুলিশের হাতে বন্দুক সহ গ্রেফতার বান্দরবানের রোয়াংছড়ি থানার তারাছা পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার

মাতামুহুরী নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৪৬ বার পড়া হয়েছে
লামা প্রতিনিধি
বান্দরবান জেলার লামা উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া মাতামুহুরী নদীতে নিখোঁজ মংম্রাছিং মার্মার (৩০) মরদেহ তিন দিন পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা।

রবিবার (১০ সেপ্টেম্বর) সকালে নদীর বমু বিলছড়ি ব্রিজ সংলগ্ন হাবিব সংসদাগরের বাড়ির ঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে শুক্রবার দুপুরে পূর্বপাড়া এলাকা থেকে নদী পারাপারের সময় নিখোঁজ হয় মংম্রাছিং মার্মা। তিনি উপজেলার গজালিয়া ইউনিয়নের টেস্সর ঝিরি গ্রামের বাসিন্দা উথোয়াইপ্রু মার্মার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার দুপুরে মাতামুহুরী নদীর পূর্বপাড়া হয়ে সাঁতার কেটে বাড়িতে যাওয়ার সময় মংম্রাছিং মার্মা স্রোতে ডুবে যায়। খবর পেয়ে লামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরাসহ স্থানীয়রা তাকে অনেক খোঁজাখুঁজি করেও কোন সন্ধান পায়নি। এক পর্যায়ে রবিবার সকাল ৭টার দিকে নদীর বমুরমুখ এলাকার ব্রিজ সংলগ্ন হাবিব সওদাগরের বাড়ির পাশে তার মরদেহ ভেসে উঠলে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা মরদেহটি উদ্ধার করে চকরিয়া থানা পুলিশে সোপর্দ করেন।

নিখোঁজ মংম্রাছিং মার্মার লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. শামীম শেখ বলেন, যেহেতু ঘটনাস্থল চকরিয়া উপজেলা, সেহেতু তার মরদেহটি উদ্ধারের পর চকরিয়া থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট