1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সর্বশেষ:
আলীকদমে ম্রো জনগোষ্ঠীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ৭২ ঘণ্টার আল্টিমেটাম লামার সরই ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ লামায় নির্বাচনী আচরণ বিধি অবহিতকরণ লামায় চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলের ৭ মালিককে জরিমানা এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেল লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র ৪ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থী লামায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাইংপা মুরুং পুলিশের হাতে বন্দুক সহ গ্রেফতার বান্দরবানের রোয়াংছড়ি থানার তারাছা পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার

মাধ্যমিকের বার্ষিক পরীক্ষা হবে না: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২০
  • ৫২৭ বার পড়া হয়েছে
ডা. দীপু মনি

এবার মাধ্যমিকের বার্ষিক পরীক্ষা হবে না জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান ও নির্ধারিত ছুটি থাকার কারণে ৩০ দিনের মধ্যে শেষ করা যায় এমন সিলেবাস প্রণয়ন করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

আগামী নভেম্বর থেকে সংক্ষিপ্ত সিলেবাসের পাঠদান কার্যক্রম শুরু হবে। নভেম্বর-ডিসেম্বর এ দুই মাসের ৩০ কার্যদিবসের মধ্যে সংক্ষিপ্ত সিলেবাস শেষ করা হবে। সেটের ভিত্তিতে মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করা হবে। আগামী জানুয়ারি থেকে শিক্ষার্থীরা নতুন ক্লাসে ভর্তি হতে পারবে।

তবে মূল্যায়নে কোনো শিক্ষার্থীর যদি বিশেষ দুর্বলতা থেকে থাকে সেটি পরবর্তী ক্লাসে বিশেষ বিবেচনায় রাখা হবে। এবং তার দুর্বলতা কাটিয়ে তুলতে কার্যকরী পদক্ষেপ নেবেন ক্লাস শিক্ষকরা। সে বিষয়ে প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশনা দেওয়া থাকবে।

বুধবার (২১ অক্টোবর) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।

সাপ্তাহিক অ্যাসাইনমেন্টের মাধ্যমে মাধ্যমিক শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, সংক্ষিপ্ত সিলেবাস প্রতিষ্ঠান প্রধানদের দেওয়া হবে। তারা অভিভাবকদের সঙ্গে সমন্বয় করে সপ্তাহভিত্তিক অ্যাসাইনমেন্ট গ্রহণ করবেন।

শিক্ষামন্ত্রী বলেন, এনসিটিবি প্রণয়ন করা সিলেবাস থেকে চারটি অ্যাসাইনমেন্ট এক মাসের মধ্যে শেষ করতে হবে। এ সিলেবাসটি এনটিসিটির মাধ্যমে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের কাছে পাঠানো হবে। শিক্ষকদের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে তা পৌঁছে দেওয়া হবে। শিক্ষার্থীরা অনলাইনে বা খাতায় লিখে অ্যাসাইনমেন্ট জমা দিতে পারবে।

তিনি আরও বলেন, এর বাইরে শিক্ষার্থীদের কোনো ধরনের বাসার কাজ দেওয়া যাবে না। চার সপ্তাহে শুধু চারটি অ্যাসাইনমেন্ট তৈরি করে শিক্ষকদের কাছে শিক্ষার্থীরা পৌঁছে দেবে। সেটা অনলাইনেও করা যাবে অথবা সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিষ্ঠানে গিয়েও জমা দেওয়া যাবে।

দেশে করোনাভাইরাস পরিস্থিতিতে এ বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী, ইবতেদায়ি সমাপনী, জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) এবং উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না।

টানা ৭ মাস ধরে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় বার্ষিক পরীক্ষা নিয়েও অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। যদিও স্কুলগুলোর মূল্যায়নেই শিক্ষার্থীরা পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ হবেন বলে শিক্ষা বোর্ডগুলো জানিয়েছে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী ৩১ অক্টোবর পর্যন্ত বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট