1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:০৭ অপরাহ্ন
সর্বশেষ:
রাখাইনে জান্তার বিমান হামলায় নিহত ৩১ লামায় নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা বন্ধে ১৬ দিনের প্রচারাভিযান সম্পন্ন সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন

ময়নাতদন্তে যুবকের পেট থেকে বের হলো ইয়াবার ৮টি পোটলা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ৪৫২ বার পড়া হয়েছে

আব্দুস সালাম, টেকনাফ |
কক্সবাজারের টেকনাফের সাবরাং ইউনিয়নের একটি বাড়ি থেকে উদ্ধার করা মাসুদ রানা প্রকাশ ইদ্রিস পাটোয়ারী (৩০) নামের যুবকের পেটের ভেতর থেকে ইয়াবার ৮টি পোটলা বের করা হয়েছে। এর মধ্যে অনেক ইয়াবা পেটের মধ্যে গলে গিয়েছিল।

মৃতদেহের ময়নাতদন্তের পর মঙ্গলবার বিকেলে কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) চিকিৎসক আশেকুর রহমান খান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন ।

আশেকুর রহমান খান জানান, টেকনাফ মডেল থানা-পুলিশের পাঠানো মৃতদেহটি মঙ্গলবার বিকেলে ময়নাতদন্ত করা হয়। এতে ওই যুবকের পেটের ভেতরে কনডমে মোড়ানো ইয়াবার ৮টি পোটলা পাওয়া গেছে। পোটলাগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হবে। অনেক ইয়াবা গলে গিয়েছিল। এ ছাড়া একটি পোটলা পেটের ভেতরে ফেটে যাওয়ায় বিষক্রিয়ায় যুবকের মৃত্যু হয়েছে। যুবকের অন্ত্রের একটি নালিও ফেটে গিয়েছিল। ময়নাতদন্তের প্রতিবেদনের বিস্তারিত উল্লেখ করা হবে। মৃতদেহটি পুলিশের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

গত সোমবার রাতে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের রুহুল্ল্যাডেবা নামক এলাকা থেকে মাসুদ রানার প্রকাশ ইদ্রিস পাটোয়ারীর মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। যে বাড়ি থেকে মতদেহটি উদ্ধার করা হয়েছে, সেই বাড়ির মালিক শান্তি দেবী।

তিনি জানান, প্রায় আড়াই বছর আগে সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপের ৭নং ওয়ার্ডের মাঝেরপাড়া এলাকার বাসিন্দা সিএনজিচালিত অটোরিক্সা চালক মো. আজিজকে তিনি এ ঘরটি ভাড়া দেন। মারা যাওয়া ওই যুবক মাঝেমধ্যে সেখানে আসা-যাওয়া করতেন। ঘটনার পর থেকে ভাড়াটে আজিজ পলাতক রয়েছে ।

সাবরাং ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য ছিদ্দিক আহমদ জানান, ওই বাড়ির মালিক শান্তি দেবীর ছেলে সুমন ফোন করে যুবকের মৃত্যুর বিষয়টি জানান। তাৎক্ষণিক তিনি থানায় খবর দিলে পুলিশ এসে যুবকের মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম জানান, আজ সকালে মৃতদেহটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। যে ঘর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে, সেটির মালিকের ছেলে সুমনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বজনেরা লিখিত অভিযোগ দেওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট