1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
Logo
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৪ অপরাহ্ন
  • প্রচ্ছদ
  • কক্সবাজার
  • বান্দরবান
  • রাঙ্গামাটি
  • খাগড়াছড়ি
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • নোয়াখালী
    • ময়মনসিংহ
  • পাহাড়ের সুখবর
  • ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  • পাহাড়ে সম্ভাবনা
  • পাহাড়ের সমস্যা
  • আরো
    • দূর্ঘটনা
    • আন্তর্জাতিক
    • বিনোদন
    • বিশেষ প্রতিবেদন
      • রাজনীতি
      • অর্থনীতি
      • কৃষি সংবাদ
    • লাইফস্টাইল
      • ফিচার
      • খাদ্য ও পুষ্টি
      • পাহাড়ের সমস্যা
    • ধর্ম
    • আইন-আদালত
    • খেলাধুলা
সর্বশেষ:
সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন আলীকদমে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পূর্তি উদযাপন থানচির দুর্গম পাহাড়ের বুলুপাড়ায় ৫৭ বিজিবি’র অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়
প্রচ্ছদ
অপরাধ, আইন-আদালত, আন্তর্জাতিক, কক্সবাজার, জাতীয়, নিজস্ব প্রতিবেদক, বিশেষ প্রতিবেদন, সারা দেশ

রাখাইন পরিস্থিতি দেখতে যাচ্ছেন ২০ রোহিঙ্গা প্রতিনিধি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ৪২৫ বার পড়া হয়েছে

পাহাড়ের কথা  ডেস্ক |

প্রথম দফা প্রত্যাবাসনের আগে মাঠ পর্যায়ের চিত্র দেখতে মিয়ানমারের রাখাইন রাজ্য পরিদর্শনে যাচ্ছে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের একটি প্রতিনিধি দল। এ প্রতিনিধিদলে থাকছেন এ সম্প্রদায়ের ২০ নেতা। তাদের সহযোগিতার জন্য সরকারি কর্মকর্তাদের একটি দলও সঙ্গে থাকবে। মিয়ানমারে বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিকদের প্রত্যাবাসনে আগে ওই রাজ্যের মংডু অঞ্চলের পরিস্থিতি সরেজমিন দেখতে শুক্রবার (৫ মার্চ) রোহিঙ্গা নেতারা যাচ্ছেন।

এসব তথ্য জানিয়েছেন শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কক্সবাজার জেলার উখিয়া ও টেকনাফ এবং নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে অবস্থিত ৩৪টি রোহিঙ্গা ক্যাম্পের সার্বিক দায়িত্ব পালন করছেন।

মিজানুর রহমান বলেন, রোহিঙ্গা প্রতিনিধিদলের সঙ্গে কোন কোন সরকারি কর্মকর্তা রাখাইন যাচ্ছেন, তা এখনো জানা যায়নি। বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় দেখছে। প্রতিনিধিদলের হয়ে যে সব রোহিঙ্গা রাখাইনে যাচ্ছেন, তারাই মূলত মূখ্য ভূমিকা পালন করবেন সেখানে। রোহিঙ্গা প্রতিনিধিদলটি রাখাইনের পরিবেশ-পরিস্থিতি অনুকূল দেখে আশ্বস্ত হলে তা প্রত্যাবাসনের জন্য সহায়ক হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কক্সবাজার জেলার টেকনাফের নাফ নদী হয়ে প্রতিনিধিদলটি মিয়ানমারের মংডু শহরে যাবে। টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা, নয়াপাড়া ও জাদিমুড়া এলাকায় অবস্থিত ২৪, ২৬ ও ২৭ নম্বার রোহিঙ্গা ক্যাম্পে বসবাসরত ২০ জন রোহিঙ্গা কমিউনিটি নেতাকে বাছাই করা হয়েছে মিয়ানমারে যাওয়ার জন্য।

এর আগে প্রতিনিধিদলে নাম থাকা ২৬ নম্বর ক্যাম্পের রোহিঙ্গা কমিউনিটি নেতা (হেড মাঝি) বজলুল ইসলাম বলেন, ক্যাম্প ইনচার্জের পক্ষ থেকে বৃহস্পতিবার বিকালে আমাদেরকে দিকনির্দেশনা দেওয়ার কথা রয়েছে। হয়তো প্রতিনিধিদলের সদস্যদের এদিন ক্যাম্প থেকে নিয়ে যাওয়া হবে টেকনাফ সদরের রেস্ট হাউজ বা আবাসিক হোটেলে। সেখান রাত যাপনের পর শুক্রবার সকালে যাত্রা শুরু হবে মংডুর উদ্দেশ্য।

প্রতিনিধিদলের সদস্য হিসাবে নাম থাকা ২৭ নম্বর ক্যাম্পের কমিউনিটি নেতা আবু সুফিয়ান আগেই জানিয়েছেন, ক্যাম্প ইনচার্জের কার্যালয়ে বৃহস্পতিবার বিকালে তাদের ডাকা হয়েছে। সেখানে তাদের করণীয় কী হবে সে বিষয়ে হয়তো ব্রিফ করা হবে। তিনি এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজি হননি।

বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবাসন কার্যক্রমের অংশ হিসেবে নেপিদোর কাছে ঢাকার দেওয়া রোহিঙ্গাদের তালিকা যাছাই-বাছাই করতে গত ১৫ মার্চ টেকনাফ হয়ে বাংলাদেশে আসে মিয়ানমারের ১৭ সদস্যের একটি প্রতিনিধিদল। তারা টানা ৭দিন টেকনাফের স্থল বন্দর রেস্ট হাউজে অবস্থান করে আশ্রিত ১৪৭ রোহিঙ্গা পরিবারের ৪৮৬ জনের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের বক্তব্য রেকর্ড করেন। ২২ মার্চ সকালে প্রতিনিধিদলটি নাফ নদী পার হয়ে মিয়ানমারে ফিরে যায়। ওই সময় তাদেরকে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছিল যাদের প্রত্যাবাসন করা হবে সেই সব রোহিঙ্গা যাতে প্রত্যাবাসনের আগে রাখাইনের সার্বিক পরিবেশ স্বচক্ষে দেখে আসতে পারে তার ব্যবস্থা করতে। তারই ধারাবাহিকতায় রোহিঙ্গা প্রতিনিধিদল শুক্রবার (৫ মার্চ) রাখাইনে যাচ্ছে।

আরআরআরসি কার্যালয় সূত্রে জানা গেছে ২০১৭ সালের ২৫ আগস্ট বাংলাদেশে রোহিঙ্গা ঢল শুরু হওয়ার পর ২০১৮ সালে বাংলাদেশ মিয়ানমারের কাছে প্রত্যাবাসনের জন্য ৮ লাখ ৮২ হাজার রোহিঙ্গার একটি তালিকায় দিয়েছিল। সে তালিকা যাছাই-বাছাই করে মাত্র ৬৮ হাজার রোহিঙ্গার একটি তালিকা চূড়ান্ত করে তা বাংলাদেশের কাছে ফেরত পাঠিয়েছিল মিয়ানমার। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, শুক্রবার টেকনাফের নাফ নদী হয়ে রোহিঙ্গাদের ২০ সদস্যের প্রতিনিধিদলটি মিয়ানমারে যাওয়ার কথা রয়েছে। তাদের বৃহস্পতিবার রাত যাপনের জন্য টেকনাফে সদরে তিনটি হোটেলের ব্যবস্থা করা হয়েছে। প্রতিনিধিদলে আরআরআরসির প্রতিনিধিও থাকবেন।

সংবাদটি শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Print

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন

সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা

আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’

লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি

লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা

নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট

শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস

আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে!

লামা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন’র উদ্যোগে পৌরসভার ৩ ও ৪ নং ওয়ার্ডে ‘ডেঙ্গু ও পরিষ্কার–পরিচ্ছন্নতা সচেতনতা ক্যাম্পেইন

কক্সবাজার জেলার নতুন অফিসার ইনচার্জ যারা

নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙ্গামাটির নতুন পুলিশ সুপার যারা

থানচির দুর্গম পাহাড়ের বুলুপাড়ায় ৫৭ বিজিবি’র অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়

বান্দরবানের ৭ থানার নতুন অফিসার ইনচার্জ যারা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট

লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে!

বান্দরবানে উদ্ভোধনের আগে অকেজো থানচি বাস টার্মিনাল

  • প্রশিক্ষণ,,,,,
  • প্রশিক্ষণ,,,,,
  • প্রশিক্ষণ,,,,,
  • প্রশিক্ষণ,,,,,
  • প্রশিক্ষণ,,,,,
  • প্রশিক্ষণ,,,,,
    প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া,   সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান, ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬ / ০১৮১৪৮৪৫০৭৩.
শিরোনাম:
সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন আলীকদমে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পূর্তি উদযাপন থানচির দুর্গম পাহাড়ের বুলুপাড়ায় ৫৭ বিজিবি’র অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট