1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৭ অপরাহ্ন
সর্বশেষ:
সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন আলীকদমে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পূর্তি উদযাপন থানচির দুর্গম পাহাড়ের বুলুপাড়ায় ৫৭ বিজিবি’র অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়

রাঙামাটিতে ঘর পেল আরও ২১৩ পরিবার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ৩১৮ বার পড়া হয়েছে

 

রাঙ্গামাটি প্রতিনিধি |

 

মুজিববর্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদানের ধারাবাহিকতায় এবার চতুর্থ পর্যায়ের ২য় ধাপে রাঙামাটিতে আরও ২১৩ পরিবারকে ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।

বুধবার (৯ আগস্ট) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘরের চাবি হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন।

এরপরই রাঙামাটির কাউখালী উপজেলায় খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি প্রধান অতিথি থেকে গৃহহীন পরিবারদের মাঝে ঘরের চাবি হস্তান্তর করেন।

জেলা প্রশাসক মোশারফ হোসেন খানের সভাপতিত্বে এসময় রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, পুলিশ সুপার মীর আবু তৌহিদ, অতিরিক্ত জেলা প্রশাসক এস.এম ফেরদৌস ইসলাম, কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান সামশুদ্দোহা চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সাদিয়া নূরীয়া, কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এরশাদ সরকারসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে জেলা প্রশাসনের কার্যালয় থেকে জানানো হয়, রাঙামাটিতে ইতোমধ্যে চারটি পর্যায়ে রাঙামাটিতে ১৯১৬ পরিবারকে গৃহ ও জমির মালিকানা বুঝিয়ে দেওয়া হয়েছে। টাস্কফোর্স কমিটির সুপারিশ অনুযায়ী রাঙামাটি জেলায় ভূমিহীন পরিবারের সংখ্যা মোট দাঁড়িয়েছে ৪৫৩৪টি। পরবর্তীতে আরো ২৪০৫ পরিবারকে গৃহ ও জমির মালিকানা বুঝিয়ে দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট