1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ:
ফাইতংয়ে লাগাতার বন্য হাতির তান্ডব লামায় ধানের শীষ মার্কার প্রচারণা শুরু লামায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ ব্যক্তিকে কারাদণ্ড লামার গুলিস্তান বাজারে অসুস্থ গরু জবাই, দেখার কেউ নেই! দুর্গম পাহাড়ে ১০০ পরিবারের মাঝে আলীকদম সেনা জোনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ লামায় এপেক্স ক্লাব’র শীত কম্বল পেল শীতার্তরা আলীকদমে ম্রো জনগোষ্ঠীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ৭২ ঘণ্টার আল্টিমেটাম লামার সরই ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসচেতনতা লামায় উদযাপিত হলো দৈনিক সাঙ্গু’র প্রতিষ্ঠা বার্ষিকী লামায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প লামায় দৈনিক সংগ্রাম’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লামায় কারিতাস’র উদ্যোগে বিনামূল্যে ৬৮০ গবাদি-পশুপাখি পেল চিকিৎসা সেবা রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ

রাঙামাটিতে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৫ জুন, ২০২৩
  • ২৮৮ বার পড়া হয়েছে

 

রাঙ্গামাটি প্রতিনিধি |

পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হলে প্লাস্টিক এবং পলিথিনের ব্যবহার কমাতে হবে বলে মন্তব্য করেছেন, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। সোমবার (৫ জুন) সকালে জেলা প্রশাসনের মিলনায়তনে অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবেসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, দিনদিন মাটি ক্ষয় হয়ে যাচ্ছে। মাটি খুঁড়লে পাওয়া যায় প্লাস্টিক এবং পলিথিন। বন উজার হচ্ছে। গাছ কেটে মানুষ গাছ লাগায় না। যে কারণে আমাদের মহা দুর্যোগের মধ্যে দিয়ে যেতে হচ্ছে।

জেলা প্রশাসক আরও বলেন, বর্তমানে তাপমাত্রা বেড়ে গেছে। এসব আমাদের কারণে হচ্ছে। আমরা আমাদের বাসযোগ্য পৃথিবীকে ধ্বংস করছি। এইজন্য আমাদের সচেতন হতে হবে। নতুন প্রজন্মকে সচেতন ভাবে গড়ে তোলতে হবে। তাহলে আমরা একটি সুন্দর পরিবেশযোগ্য পৃথিবী গড়ে তোলতে পারবো। এদিকে সভার আগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে স্কুল শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ, বৃক্ষ রোপন এবং শোভাযাত্রা বের করা হয়।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহম্মেদ, জেলা তথ্য কর্মকর্তা আব্দুলাহ আল মামুন, রাভামাটি রোভার স্কাউট এর সাধারণ সম্পাদক নুরুল আফসারসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট