1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৩১ অপরাহ্ন
সর্বশেষ:
রাখাইনে জান্তার বিমান হামলায় নিহত ৩১ লামায় নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা বন্ধে ১৬ দিনের প্রচারাভিযান সম্পন্ন সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন

রাঙামা‌টি‌তে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির পদযাত্রা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ৩০৯ বার পড়া হয়েছে
রাঙ্গামাটি প্রতিনিধি |

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, উন্নত চিকিৎসা ও সরকারের পদত্যাগের দাবিতে রাঙামা‌টি‌তে পদযাত্রা ও সমাবেশ করেছে বিএনপি। আজ শনিবার (১৯ আগস্ট) বেলা ১১টার দিকে জেলা শহরের বিএনপির কার্যালয়ের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ এর আ‌গে এক পদযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যাল‌যে এসে শেষ হয়। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রাঙামা‌টি বিএনপির উদ্যোগে এ পদযাত্রা ও সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, সুচিকিৎসার অভাবে বেগম খালেদা জিয়ার কোন ক্ষতি হলে এর জন্য সরকার দায়ী থাকবে। খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ছাড়া দেশে নির্বাচন করতে দেওয়া হবে না। সরকার বিরোধী আন্দোলনের মাধ্যমেই আমাদের দাবি আদায় করতে হবে। যতই জুলুম নির্যাতন করা হোক না কেন এই সরকারের পতন না হওয়া পর্যন্ত বিএনপির একজন কর্মীও ঘরে ফিরে যাবে না।

রাঙামা‌টি জেলা বিএনপির সভাপ‌তি দী‌পেন তালুকদারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সা‌বেক পার্বত্য উপমন্ত্রী ম‌নি স্বপন দেওয়ান, কে‌ন্দ্রিয় বিএন‌পির ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাড. দী‌পেন দেওয়ান, জেলা বিএন‌পির সহ সভাপ‌তি অ্যাড. সাইফুল ইসলাম পনির, আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক এ্যাড. মামুনুর র‌শিদ মামুন, সাংগঠ‌নিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট