1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৭ অপরাহ্ন
সর্বশেষ:
সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন আলীকদমে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পূর্তি উদযাপন থানচির দুর্গম পাহাড়ের বুলুপাড়ায় ৫৭ বিজিবি’র অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়

রাঙামাটিতে মিনিট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে আহত ৪

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ২৭৯ বার পড়া হয়েছে

রাঙ্গামাটি প্রতিনিধি |

রাঙামাটি শহরে মিনিট্রাক-অটোরিকশা (সিএনজি) মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হয়েছে। রোববার (৯ এপ্রিল) দুপুরে শহরের খাদ্যগুদাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- চালক বিপুল চাকমা (২২), ফরিদা আক্তার (৩৫) আনোয়ারা বেগম (৫৫) এবং হাসিনা আক্তার (৪০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে শহরের তবলছড়ি দিকে একটি যাত্রিবাহী অটোরিকশা যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মিনিট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলে অটোরিকশা চালকসহ চারজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে পাঠান।

রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আফসার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় কবলিত দু’টি পরিবহন থানা হেফাজতে রয়েছে। ট্রাক চালক পলাতক রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে পুলিশের এ কর্মকর্তা যোগ করেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট