1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৪ অপরাহ্ন
সর্বশেষ:
রাখাইনে জান্তার বিমান হামলায় নিহত ৩১ লামায় নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা বন্ধে ১৬ দিনের প্রচারাভিযান সম্পন্ন সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন

রাঙামা‌টিতে সেনাবাহিনীর ঘর পেয়ে খুশি বজ্রপা‌তে ক্ষতিগ্রস্তরা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ২৫৪ বার পড়া হয়েছে
রাঙ্গামাটি প্রতিনিধি |

রাঙামা‌টি‌তে বজ্রপা‌তে ঘর পু‌ড়ে যাওয়া দুই প‌রিবার‌কে নতুন ঘর হস্তান্তর ক‌রে‌ছে রাঙামা‌টি সেনাবা‌হিনী। সেনাবাহিনীর দেওয়া ঘর পেয়ে খুশি ক্ষতিগ্রস্তরা। আজ বুধবার সকা‌লে শহ‌রের ভেদ‌ভেদী এলাকার ক্ষ‌তিগ্রস্থ মোঃ বাবুল ও খা‌লেক মিয়ার হা‌তে ‌নব‌নি‌র্মিত টিন‌শেড ঘ‌রের স্মারক চা‌বি তু‌লে দেন রাঙামা‌টি রি‌জিয়‌নের জিএসও টু মেজর পার‌ভেজ রহমান।

এসময় মেজর পার‌ভেজ রহমান জানান, ক্ষ‌তিগ্রস্থরা খুবই গরীব, পুনরায় ঘর নির্মান করার সামর্থ না থাকার বিষয়‌টি মাথায় রে‌খে রি‌জিয়ন কমান্ডার বি‌গ্রেডিয়ার জেনা‌রেল ইমতাজ উদ্দি‌নের নি‌র্দেশনায় তা‌দের‌কে নতুন ঘর তৈ‌রি ক‌রে দেওয়া হ‌য়ে‌ছে।

এদিকে বজ্রপা‌তের ঘাঁ শুকাবার আগেই ঘর পেয়ে খুশি ক্ষতিগ্রস্তরা। তারা বলেন, বজ্রপা‌তে ঘ‌রের সব‌কিছু পু‌ড়ে গেছে। রাঙামা‌টি সেনাবা‌হিনী আমাদের ঘর নির্মাণ করে দিলেন। আমরা খুব খুশি হয়েছি।
এ সময় সেনাবা‌হিনীর পদস্থ কর্মকর্তাগণ উপ‌স্থিত ছি‌লেন।

প্রসঙ্গতঃ গত ১৭ জুন রাঙামা‌টি শহ‌রের ভেদ‌ভেদী এলাকায় বজ্রপা‌তে আগুন লে‌গে মোঃ বাবুল ও খা‌লেক মিয়ার বসত‌ভিটা সম্পুর্ণ পু‌ড়ে ছাই হ‌য়ে যায়। ওই সময় রাঙামা‌টি রি‌জিয়ন কমান্ডার বি‌গ্রেডিয়ার জেনা‌রেল ইমতাজ উদ্দিন তা‌দের ঘর নির্মান ক‌রে দেওয়ার আশ্বাস দি‌য়ে‌ছি‌লেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট