1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:১৮ অপরাহ্ন
সর্বশেষ:
রাখাইনে জান্তার বিমান হামলায় নিহত ৩১ লামায় নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা বন্ধে ১৬ দিনের প্রচারাভিযান সম্পন্ন সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন

রাঙামাটিতে ২১৫ মিটার দৈর্ঘ্য ব্রিজ খুলে দিলেন দীপংকর তালুকদার এমপি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ৩৪৪ বার পড়া হয়েছে
রাঙ্গামাটি প্রতিনিধি |

রাঙামাটি সদর উপজেলার দক্ষিণ কালিন্দীপুর ও হ্যাচারি এলাকার সংযোগ ব্রিজ যান চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে। মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে প্রধান অতিথি হিসেবে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি ব্রিজ উদ্বোধন করেন।

বৃহত্তর আসামবস্তি, রাঙাপানি, সুখী নীলগঞ্জ পুলিশ লাইন ও জেলা পরিষদ চেয়ারম্যানের বাসভবনের সাথে রাঙামাটির মূল শহরের সাথে কম সময়ে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনে বর্তমান সরকারের প্রচেষ্টার অংশ হিসেবে ১২ কোটি ৬১ লক্ষ টাকা ব্যয়ে ২ শত ১৫ মিটার দৈর্ঘ্য এই ব্রিজটি নির্মাণ করা হয়েছে। যা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ বাস্তবায়ন করে।

ব্রিজ উদ্বোধন করতে গিয়ে দীপংকর তালুকদার বলেন, পাহাড়ের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক। সংশ্লিষ্ট এলাকার জনগণের যোগাযোগ ব্যবস্থা সহজতর করতে এবং দুর্ভোগ কমাতে এই ব্রিজটি নির্মাণ করা হয়েছে। এটি এ অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখবে। তিনি বলেন, পরিকল্পনার অংশ হিসেবে মূল শহরের সাথে বেশ কিছু এলাকার সংযোগ স্থাপনে আরো ব্রিজ নির্মাণের উদ্যোগ নেয়া হচ্ছে। তিনি অবাধে গাড়ি চলাচলের সুবিধার্থে ব্রিজ সংশ্লিষ্ট এলাকার রাস্তা প্রশস্তকরণে এলাকাবাসীর সহযোগিতা চেয়েছেন।

এসময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরি, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, সদস্য ঝরনা খীসা, নির্বাহী প্রকৌশলী বিরল বড়ুয়া, স্কাউট কমিশনার নুরুল আবছারসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট