1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:১৪ অপরাহ্ন
সর্বশেষ:
লামা উপজেলা শহরে ভ্রাম্যমান আদালতের অভিযান লামা উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন রাখাইনে জান্তার বিমান হামলায় নিহত ৩১ লামায় নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা বন্ধে ১৬ দিনের প্রচারাভিযান সম্পন্ন সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ

রাঙ্গামাটির উন্নয়ন বোর্ডের শিক্ষাবৃত্তিতে বৈষম্য দূর করতে স্মারকলিপি দিয়েছে পিসিসিপি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১০ মে, ২০২৩
  • ৩১৩ বার পড়া হয়েছে

রাঙ্গামাটি প্রতিনিধি  |

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক শিক্ষাবৃত্তি প্রদানে পাহাড়ি এবং বাঙালি ছাত্রছাত্রীদেরকে সমান অনুপাতে বৃত্তি প্রদানের জন্য পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবান (পিসিসিপি)’র বান্দরবান জেলা শাখা।

মঙ্গলবার (৯ মে) স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবান জেলা শাখার সভাপতি আসিফ ইকবাল, সাধারণ সম্পাদক হাবিব আল মাহমুদ, বান্দরবান সদর উপজেলার সভাপতি জমির উদ্দিন, পিসিসিপি ছাত্রনেতা তানভির হোসেন ইমন প্রমুখ।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান শাখার নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত। এ সময় তিনি ঊধ্বর্তন কতৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশ্বস্থ করেন ।

এ বিষয়ে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের বান্দরবান জেলা সভাপতি আসিফ ইকবাল বলেন, প্রতি বছরই তিন পার্বত্য জেলায় উন্নয়ন বোর্ডের শিক্ষাবৃত্তিতে একটি বিশেষ সম্প্রদায়কে সুবিধা দেয়া হয়, যা অত্যন্ত দুঃখজনক। ভবিষ্যতে যাতে এই বৈষম্য না করা হয় সেজন্য আমরা পিসিসিপি’র পক্ষ থেকে এই স্মারকলিপি প্রদান করি।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট