1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৩২ অপরাহ্ন
সর্বশেষ:
রাখাইনে জান্তার বিমান হামলায় নিহত ৩১ লামায় নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা বন্ধে ১৬ দিনের প্রচারাভিযান সম্পন্ন সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন

রামগড়ে কোটি টাকার ভারতীয় স্মার্ট ফোন জব্দ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ২৭০ বার পড়া হয়েছে

রামগড় প্রতিনিধি |

খাগড়াছড়ির রামগড় সীমান্তে ভারত থেকে পাচার হয়ে আসা প্রায় কোটি টাকার স্মার্ট ফোন সেট আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৯ জুলাই) আনুমানিক রাত আড়াইটার দিকে রামগড়ের ভারত সীমান্তবর্তী খেদা ব্রিজ এলাকা থেকে মোবাইল ফোন সেটগুলো জব্দ করা হয়।

রোববার দুপুরে রামগড়ের তৈচালাপাড়ায় ৪৩ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তরে ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো: আবু বকর সিদ্দিক সাইমুম পিএসসি, জি এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি আরও জানান, বিজিবি কাশিবাড়ি বিওপির নায়েব সুবেদার মো. মতিউর রহমানের নেতৃত্বে ১৩ সদস্যের একটি টহলদল খেদা ব্রিজ এলাকায় ওৎ পেতে থাকে।চোরাকারবারিরা ভারত থেকে সীমান্তবর্তী ফেনী নদী অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের পর বিজিবি চ্যালেঞ্জ করলে পাচারকারিরা কার্টুনভর্তি স্মার্ট মোবাইল ফোন সেট ফেলে পালিয়ে যায়।

জব্দকৃত ৩২০ টি ভারতীয় স্মার্ট মোবাইল ফোন সেটের মধ্যে ভিভো, অপপো, স্যামসাং, এমআই, স্যাম্পনি, রিয়েলমিসহ ১৪ টি কোম্পানির সেট রয়েছে। আটক সেটের মধ্যে সর্বোচ্চ দুই লাখ টাকা মূল্যের ২টি সেটও রয়েছে।

বিজিবি অধিনায়ক বলেন, রামগড় সীমান্তে স্মার্ট মোবাইল ফোন সেট আটকের এটিই সর্ব প্রথম ঘটনা। জব্দকৃত স্মার্ট মোবাইল সেটগুলো চট্টগ্রামের সীতাকুন্ড কাষ্টমসে জমা দেয়া হবে।

প্রেস ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে ৪৩ বিজিবির ভারপ্রাপ্ত এডজ্যুেটন্ট ক্যাপ্টেন মো. নূর হোসেন, সহকারি পরিচালক রাজু আহমেদ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট