1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৫২ অপরাহ্ন
সর্বশেষ:
রাখাইনে জান্তার বিমান হামলায় নিহত ৩১ লামায় নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা বন্ধে ১৬ দিনের প্রচারাভিযান সম্পন্ন সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন

রামগড়ে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ৩৩০ বার পড়া হয়েছে

শুভাশীষ দাশ, রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির রামগড় পৌর শহরের প্রধান বাজারের একটি ব্যাসেলর কোয়ার্টার থেকে ঝুলন্ত অবস্থায় নিতাই দাশ(৪৫) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার(২৮ এপ্রিল) বেলা ৩টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে। নিতাই চট্টগ্রামের সীতাকুন্ডের সৈয়দপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের জাফর নগর গ্রামের মৃত রুহিনী দাশের ছেলে। তিনি একজন পুরাতন কাপড় ব্যবসায়ী এবং অবিবাহিত। পুলিশ জানায়, বাজারের কসমেটিক গলিতে অবস্থিত আবাসিক কোয়ার্টারের তৃতীয় তলার একটি কক্ষে সিলিং ফ্যান লাগনোর হুকের সাথে বাধা রশিতে নিতাইয়ের লাশ ঝুলছিল। এ সসময়ে তার পড়নে জিন্সের পুল প্যান্ট, টি সার্ট ও পায়ে জুতা পড়া ছিল। তিনি ঐ কক্ষে ভাড়া থাকতেন। বাজারের মাছ ব্যবসায়ী বেলাল শুক্রবার সকাল ৯টার দিকে ঐ ভবনের তৃতীয় তলায় গেলে নিতাইর রুমে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পান। এ সময় রুমের দরজা খোলা ছিল। বেলাল ঘটনাটি আশেপাশের দোকানদারদের জানিয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে নিতাইর মোবাইল ফোন থেকে নস্বর সংগ্রহ করে স্বজনদের খবর দিলে তার বোন, ভগ্নিপতি ও ভাগ্নে সীতাকুন্ড থেকে ছুটে আসেন। তাদের উপস্থিতিতে পুলিশ বেলা ৩টার দিকে নিতাইর ঝুলন্ত লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ খাগড়াছড়ি সদর হাসপাতালের পাঠানো হয়েছে। ব্যবসায়ীরা জানায়, রাখাল নামে জনৈক পুরাতন কাপড় ব্যবসায়ীর সাথে পূর্ব পরিচয়ের সুবাদে নিতাই ৩-৪ মাস আগে রামগড়ে আসেন। কসমেটিক গলিতে কাশেমের আবাসিক কোয়ার্টারের ৩য় তলায় একটি রুম ভাড়া নিয়ে থাকতেন এবং বাজারে ফুটপাতে পুরাতন কাপড় বেচাবিক্রি করতেন। রামগড় থানার ওসি(তদন্ত) মো: ফখরুল ইসলাম বলেন, “নিতাই দীর্ঘদিন যাবৎ পরিবার থেকে বিচ্ছিন্ন ছিল বলে তার বোন কাজল দাশ জানিয়েছেন। নানা কারণে তিনি ডিপ্রেশনে ভুগছিলেন। ডিপ্রেশন থেকেই আত্মহত্যা করেছেন বলে মনে হচ্ছে।’ এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট