1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৫ অপরাহ্ন
সর্বশেষ:
সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন আলীকদমে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পূর্তি উদযাপন থানচির দুর্গম পাহাড়ের বুলুপাড়ায় ৫৭ বিজিবি’র অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়

রামগড়ে মাদকবাহী সিএনজি ছেড়ে দেয়ায় ২ পুলিশ সদস্য ক্লোজড

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৩ মে, ২০২৩
  • ২৭৩ বার পড়া হয়েছে
খাগড়াছড়ি প্রতিনিধি |

খাগড়াছড়ির রামগড়ে মাদকদ্রব্যবাহী সিএনজি চালিত অটো রিকশা আটক করে থানায় এনে পরে ছেড়ে দেয়ার ঘটনায় দুই পুলিশ সদস্যকে জেলা পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। তারা হলেন, পুলিশের এএসআই মো: মনিরুল ইসলাম ও কনস্টেবল মো: রবেল হোসেন। গত শুক্রবার (১২ মে) তাদেরকে রামগড় থানা থেকে ক্লোজড করে জেলা পুলিশ লাইনে পাঠিয়ে দেয়া হয়। রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানাযায়, গত বৃহষ্পতিবার বেলা ৩টার দিকে পৌরসভার মহামুনি এলাকায় রামগড় থানার এএসআই মনিরুল ইসলাম ও কনস্টেবল রুবেল হোসেন একটি সিএনজি অটো রিকশা আটক করেন। এসময় ঐ অটো রিকশার যাত্রী মো: আসলাম নামে এক যুবকের দেহ তল্লাসী করে ইয়াবা পাওয়া গেলে সিএনজিসহ তাকে থানায় নিয়ে যায় পুলিশ। কিন্তু উর্ধতন কর্মকর্তাদের অগোচরে আটক সিএনজি ও চালককে থানা থেকে ছেড়ে দেয়া হয়। পরে ঘটনাটি নজরে আসার পর উর্ধতন কর্মকর্তরা এএসআই মনিরুল ও কনস্টেবল রুবেলকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেন। সন্তোষজনক জবাব না পেয়ে বিষয়টি জেলা পুলিশের উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হলে ঘটনার সাথে জড়িত এএসআই মনির ও কনস্টেবল রুবেলকে জেলা পুলিশ লাইনে ক্লোজড করার নির্দেশ দেয়া হয়। এরপ্রেক্ষিতে শুক্রবার তাদেরকে রামগড় থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে পাঠিয়ে দেয় হয়।

রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: নাজিম উদ্দিন বলেন,‘ ঘটনাটি জানার পর জেলা পুলিশ সুপার মহোদয়কে অবহিত করা হয়। স্যারের নির্দেশেই ঐদুজনকে ক্লোজড করে জেলায় পাঠিয়ে দেয়া হয়েছে।’

এদিকে, মাদকসহ আটক আসলামের নামে থানায় একটি মামলা রুজু হয়েছে। আসলাম ফটিকছড়ির ভুজপুরের মতিন নগর গ্রামের মৃত নূর হোসেনের ছেলে। তবে থানা থেকে ছেড়ে দেয়া সিএনজি অটো রিকশার চালকের নাম পরিচয় জানা যায়নি।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট