1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৪১ অপরাহ্ন
সর্বশেষ:
সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা আলীকদমে অনুষ্ঠিত হলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন’ লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বছরে ৪৫৭ নরমাল ডেলিভারি লামায় ইটভাটায় প্রশাসনের অভিযান, ৪ ইটভাটাকে ৮ লক্ষ টাকা জরিমানা নাইক্ষ্যংছড়িতে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে ‘বাংলাদেশ যুব অধিকার পরিষদ’র কমিটি ঘোষণা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট শান্তিচুক্তির ২৮ বছর, যা বলছে জেএসএস আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শাস্তির মুখোমুখি হতে হবে! তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ কক্সবাজারের গ্রামে গ্রামে ভোটারসহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত সালাহ উদ্দিন আহমদ লামায় এইডস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন আলীকদমে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পূর্তি উদযাপন থানচির দুর্গম পাহাড়ের বুলুপাড়ায় ৫৭ বিজিবি’র অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়

রামগড় সীমান্তে ৯ লাখ টাকার ভারতীয় ঔষধ ও গাঁজা আটক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ২৭৮ বার পড়া হয়েছে
খাগড়াছড়ি প্রতিনিধি |

খাগড়াছড়ির রামগড় সীমান্তে নয় লাখ টাকার ভারতীয় বিভিন্ন ঔষধ ও পনের কেজি গাঁজা আটক করেছে রামগড় জোন ৪৩ বিজিবি। গত মঙ্গলবার (১৮ এপ্রিল) মধ্যরাতে রামগড় ব্যাটালিয়ন ৪৩ বিজিবির অধীনস্থ রামগড় বিওপির টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২২১৫/৬—আরবি হতে ৮০ গজ বাংলাদেশের অভ্যন্তরে থানাঘাটে ভারত থেকে সীমান্ত হয়ে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মালামাল ও গাঁজার বস্তা রেখে পালিয়ে যায়।

ঘটনাস্থল হতে (MONTAS ১৫১০ পাতা, SARIDON ১৩১০ পাতা, VIGORE ৫৪৫ পাতা, DEROBIN ২০০ পিস, DUVADILAN ৯০ পাতা, K-BIND ৮০ পিস, CYSTONE ৬০ পিস, GARDENAL ৫০ পিস, SEROFLOS ১৪ পিস, GRIFILS ১০ পিস, NICODUCE ১০ পিস) মোট আট লাখ চুরানব্বই হাজার নয়শত ঊনাশি টাকার ভারতীয় ঔষধ ও পনের কেজি গাঁজা আটক করে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা।

জব্দকৃত ঔষধগুলো সীতাকুন্ড কাষ্টমস্ অফিসে জমা প্রক্রিয়াধীন এবং গাঁজার বস্তাটি রামগড় থানায় জিডি এন্ট্রি করে ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট